কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

Arrest with firearms 2
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০২ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৫ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০২ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৫ অপরাহ্ন
কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২
কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ ২ অস্ত্রধারী গ্রেফতার হয়েছে। অভিযানের সত্যতা নিশ্চিত করেন অফিসার ইনচার্জ মো: ইলিয়াস খান।

সোমবার ২ ডিসেম্বর সকালে সুগন্ধা বীচ সংলগ্ন 'প্রাসাদ প্যারাডাইস' রেস্টুরেন্টের এর বিপরীতে ঝাউবাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো ইকবাল ফয়সাল (৩৪) মহেশখালী উপজেলার ঘোরকঘাটা উত্তর ঘোনাপাড়া এলাকার জকরিয়া সওদাগরের পুত্র এবং মোঃ আরমান হোসেন (৩৪) একই উপজেলার ছোট মহেশখালী লাম্বাঘোনা, ৫নং ওয়ার্ড এলাকার মো. আবুল কালামের পুত্র।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের হেফাজতে থাকা ২টি দেশিয় তৈরি এলজি, দুইটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি, ১টি ইয়ামাহা আর ওয়ান ফাইফ মোটরসাইকেল জব্দ করা হয়। উক্ত ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযান চলমান থাকবে।