২ জেলায় ফিল্ড অফিসার নিয়োগ দেবে কারিতাস

Caritas jobs
অনলাইন ডেস্ক : ০৩ ডিসেম্বর ২০২৪ ১১:৩৫ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ০৩ ডিসেম্বর ২০২৪ ১১:৩৫ পূর্বাহ্ন
২ জেলায় ফিল্ড অফিসার নিয়োগ দেবে কারিতাস
২ জেলায় ফিল্ড অফিসার নিয়োগ দেবে কারিতাস

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ফিল্ড অফিসার পদে ২ জেলায় লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০৩ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩৫ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: কারিতাস বাংলাদেশ

পদের নাম: ফিল্ড অফিসার

পদসংখ্যা: ০২টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস অফিস, ইন্টারনেট, ই-মেইল, পাওয়ার পয়েন্ট দক্ষতা। ইংরেজি ও বাংলা উভয় ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর 

কর্মস্থল: দিনাজপুর, সিলেট

বেতন: ৩৫,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৯ ডিসেম্বর ২০২৪