খুরুশকুল সাম্পান ঘাট থেকে অস্ত্রসহ গ্রেফতার ২

Arrested with weapons from Khurushkul Sampan Ghat 2
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৩ ডিসেম্বর ২০২৪ ০৬:৫১ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৩ ডিসেম্বর ২০২৪ ০৬:৫১ অপরাহ্ন
খুরুশকুল সাম্পান ঘাট থেকে অস্ত্রসহ গ্রেফতার ২
খুরুশকুল সাম্পান ঘাট থেকে অস্ত্রসহ গ্রেফতার ২

কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২টি দেশীয় তৈরী এলজি ও ৫ রাউন্ড কার্তুজ সহ দুইজন অস্ত্রধারী গ্রেফতার হয়েছে। 

দৈনিক স্বদেশ প্রতিদিনকে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানিয়েছেন, সোমবার রাত ৯টা ২০ মিনিটে ডিবির একটি স্পেশাল টিম কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছনখোলা বাজার রোড হতে সাম্পানঘাট পাড়াগামী রাস্তার মুখে জাহাঙ্গীর কাশেমের মাছের প্রজেক্টের সম্মুখে অভিযান চালায়৷ পরিচালিত অভিযানে দাঁড় করানো থাকা একটি সিএনজির পেছনের সিটের ভেতর হতে ২টি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড কার্তুজ ও ১টি সিএনজি উদ্ধার করা হয়। এঘটনায় আটক করা হয় সিএনজি চালক আবদুর রহিম প্রঃ ইলিয়াস (৩৮), পিতা-বজল কবির, লিংক রোড, মুহুরী পাড়া, ৪নং ওয়ার্ড, ঝিলংজা, কক্সবাজার। তার দেয়া তথ্য মতে পরে লিংক রোড থেকে মোঃ ওসমান (৫৪), পিতা-মৃত মোজাম্মেল হক, দক্ষিণ মুহুরী পাড়া, ৪নং ওয়ার্ড, ঝিলংজা, কক্সবাজারকে গ্রেফতার করা হয়।

ডিবি ওসি জানান, ডিবির অভিযান চলমান থাকবে৷ অপরাধ দমনে সুন্দর ও শৃঙ্খল কক্সবাজার গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।