উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রীল ভেঙে ২লক্ষ ২৮হাজার টাকা চুরি

2 lakh 28 thousand rupees stolen
প্রতিনিধি বদলগাছী,নওগাঁ ০৪ ডিসেম্বর ২০২৪ ০৭:০৯ অপরাহ্ন স্বাস্থ্য
প্রতিনিধি বদলগাছী,নওগাঁ ০৪ ডিসেম্বর ২০২৪ ০৭:০৯ অপরাহ্ন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রীল ভেঙে  ২লক্ষ ২৮হাজার টাকা চুরি
নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রীল ভেঙে ২ লক্ষ ২৮ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানালার গ্রীল ভেঙে প্রধান সহকারী ও ক্যাশিয়ারের রুমে ঢুকে নগদ ২ লক্ষ ২৮ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। তবে অন‍্যান‍্য মালামাল চুরি হয়েছে কি না তা এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

মঙ্গলবার  ভোররাত ৩টার দিকে এ চুরি সংঘটিত হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়। 

এ ব‍্যপারে উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ কানিস ফারহানা জানান, মঙ্গলবার গভীর রাতে আউটডোর রুমের জানালার গ্রীল কেটে ভেতরে চোর প্রবেশ করে প্রধান সহকারী ও ক্যাশিয়ার রুমের আলমারির তালা ভেঙে ২ লক্ষ ২৮ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়া রুমের কাগজপত্রাদি তচনছ করে। এছাড়া তাদের রুমে ল্যাপটপ ছিল তা নেয়নি চোরেরা। তবে জরুরি কোন কাগজ পত্রাদি খোয়া গেছে কি না তা সনাক্ত করতে পারছিনা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে। 

আপনার নাইটগার্ড রাতে ডিউটি না করে পিকনিক এবং জুয়া খেলে,তাছাড়া দুই জন নাইটগার্ড থাকার পরও কেন চুরি হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দিন আগে এমন অভিযোগ শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি।

স্থানীয়রা বলছে প্রায় প্রায় হাসপাতালে চুরির ঘটনা ঘটে। কখনো আবাসিক কোয়ার্টারে চুরি হয়। আবার কখনো হাসপাতালে আসা রোগীর স্বজনদের মোটরসাইকেল চুরি হওয়ার কথা শোনা যায়। এখন পর্যন্ত চুরি হওয়া কোন জিনিস আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে পারেনি। তবে নাইটগার্ড থাকার পরও যদি চুরি হয়। তাহলে এমন নাইটগার্ড না থাকায় ভালো।

গোলাম রব্বানী ও বেলাল হোসেন নামে দুই জন নাইটগার্ডের সাথে কথা হলে তারা জানান, প্রতিদিনের মতো গতকাল কে রাতেও স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশ দেখাশুনা করেছি। দায়িত্বে কোন অবহেলা ছিলো না।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলী বলেন, বিষয়টি জানার পর আমি সাথে সাথে হাসপাতালে গেছি। তথ্য উদঘাটনের চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ হয় নি।