কক্সবাজার কারাগারে নেই অভিযোগ ও অনিয়ম

Cox's Bazar
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৪ ডিসেম্বর ২০২৪ ০৯:৫০ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৪ ডিসেম্বর ২০২৪ ০৯:৫০ অপরাহ্ন
কক্সবাজার কারাগারে নেই অভিযোগ ও অনিয়ম
কক্সবাজার কারাগারে নেই অভিযোগ ও অনিয়ম।__প্রতীকী ছবি

সাম্প্রতিক কক্সবাজার জেলা কারাগারের পরিবেশ অত্যন্ত শৃঙ্খল ও উন্নত। দৃষ্টিনন্দন পরিবেশ। অতীতের তুলনায় তেমন নেই কোন অভিযোগ ও অনিয়ম।

জানা যায়, দেশের অনেক কারাগারের চেয়ে রোলমডেল কক্সবাজার কারাগার। বলা চলে ব্যতিক্রম। বর্তমান অন্তর্বর্তী সরকার সময়ে বদলে গেছে সবকিছু। বেড়েছে সেবার মান। তাতেই খুশি কারাবন্দি ও তাদের স্বজনরা।

সরেজমিনে দেখা যায়, বর্তমানের জেলা কারাগার অত্যন্ত স্বচ্ছতায় চলছে। বন্দিদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হচ্ছে। চিকিৎসা সেবা থেকে শুরু করে সবকিছু বদলে গেছে। কারা ক্যান্টিনে মিলছে ন্যায্যমূল্যের সব খাবার৷ বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে। সার্বক্ষণিক তদারকি করা হয়। প্রবেশ পথ থেকে শুরু করে সবমিলে দৃষ্টিনন্দন।

নবাগত জেলা সুপার মো: জাবেদ মেহেদী, জেলার আবু মুছা ও ডেপুটি জেলার আবদুস সোবহান এর আন্তরিকতায় ও সুযোগ্য নেতৃত্বে বর্তমান সময়ে কারাগারের মান সারাদেশে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। 

সদ্য জামিনে কারামুক্ত কয়েকজন বলেন, বর্তমানে  বন্দি সেবা অতীতের তুলনায় অনেক ভালো। খাবার, চিকিৎসা ও অভ্যন্তরীণ সব কিছুই পরিপাটি। কক্সবাজার কারাগার আর আগের সেই কারাগার নেই। দক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।

কারামুক্ত অনেকে জানান, কক্সবাজার কারাগার বাংলাদেশের অন্য কারাগারগুলোর তুলনায় মানে ও ব্যবস্থাপনায় অনেক এগিয়ে। 'রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ’ এই শ্লোগানকে বাস্তবে রূপ দিতে কারাগারের ভেতরে ও বাইরে কর্মরত কর্মকর্তা, কারা রক্ষী এবং অন্যান্য স্টাফরা একাগ্রচিত্তে কাজ করছেন।

বিজয়বাংলা নিউজকে জেল সুপার মো: জাবেদ মেহেদী বলেন, শৃঙ্খল ও উন্নত পরিবেশে কক্সবাজার কারাগার পরিচালিত হচ্ছে। কোন ধরণের অনিয়ম চলবে না। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।