মানহানির অভিযোগে মেহেদী পত্রিকা সংশ্লিষ্ট দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের

Alleged defamation
কক্সবাজার জেলা প্রতিনিধি ০৫ ডিসেম্বর ২০২৪ ০৭:৪৭ অপরাহ্ন সারা বাংলা
কক্সবাজার জেলা প্রতিনিধি ০৫ ডিসেম্বর ২০২৪ ০৭:৪৭ অপরাহ্ন
মানহানির অভিযোগে মেহেদী পত্রিকা সংশ্লিষ্ট দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের
মানহানির অভিযোগে মেহেদী পত্রিকা সংশ্লিষ্ট দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন একজন ভুক্তভোগী।

মানহানির অভিযোগে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক মেহেদী পত্রিকা সংশ্লিষ্ট দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন একজন ভুক্তভোগী। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত (সদর) কক্সবাজারে মামলাটি দায়ের করা হয়। মামলা নং ১৬২০/২০২৪ইং। 

মামলায় অভিযুক্তরা হলেন মোঃ নাজিম উদ্দিন (৪২), পিতা-আমান উল্লাহ, নির্বাহী সম্পাদক, দৈনিক মেহেদী, নতুন বাহারছড়া, ২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা ও সোহেল (৩০), পিতা- অজ্ঞাত, রিপোর্টার, দৈনিক মেহেদী, কক্সবাজার।

মামলার বাদী মোহাম্মদ নুরুদ্দীন খান (৪৮), পিতা-মোহাম্মদ হোছাইন, মধ্যম কুতুবদিয়া পাড়া, ১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

মামলার বিবরণ মতে, অধীন বাদী আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বোট মালিক ও মৎস্য ব্যবসায়ী। তাঁর মালিকানাধীন দুইটি ফিশিং ট্রলার মাঝিমাল্লা দিয়া সাগরে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করেন। অধীন বাদী সামান্য স্বচ্ছল হওয়ায় প্রতিবেশী শত্রুদের ইন্দনে অভিযুক্তরা প্রায় সময় চাঁদা দাবি করে আসছিল। অধীন বাদী এতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্তরা তাদের প্রচারিত পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশন করে সম্মানহানী ও হয়রানী করবে মর্মে বিভিন্ন সময় হুমকিধমকি প্রদান করে আসছিল। 

এরই ধারাবাহিকতায় বিগত ২৬/১১/২০১৪ইং অভিযুক্ত আসামী সোহেল বাদীর মোবাইলে ফোন করে বলেন, কুতুবদিয়া পাড়ার রফিক চার হাজার ইয়াবা সহ কক্সবাজার সদর মডেল থানা কর্তৃক গ্রেফতার হয়েছে। খবর পাওয়া যায় উক্ত রফিকের সহিত আপনার যোগসাজস আছে। এমনকি আপনার আশ্রয়ে রফিক প্রতিনিয়ত বেপরোয়া।

বিগত ২৬/১১/২০১৪ইং রাতে বাদীর নিকট হতে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা চাঁদা দাবি করে বলে যে, চাহিদা মোতাবেক চাঁদা প্রদান না করলে রফিকের সহিত অধীন বাদীকে জড়িয়ে মিথ্যা ও হয়রানীমূলক সংবাদ প্রচার করবে। 

অবশেষে 'নুরুদ্দিনের আশ্রয়ে বেপরোয়া রফিক, কুতুবদিয়া পাড়ার রফিক চার হাজার ইয়াবাসহ আটক' শিরোনামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়। এতে বাদী মনে করে 

সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। অধীনের বিরুদ্ধে অসত্য ও মিথ্যা সংবাদ পরিবেশন করে ৫०,০০,০০০ (পঞ্চাশ লক্ষ) টাকার মানহানী করেন।