রাজশাহীতে বিপুল পরিমাণ অস্ত্র, বোমা ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার

Recovery of weapons, bombs and explosives
রাজশাহী প্রতিনিধি ০৬ ডিসেম্বর ২০২৪ ০৪:০৩ অপরাহ্ন আইন-আদালত
রাজশাহী প্রতিনিধি ০৬ ডিসেম্বর ২০২৪ ০৪:০৩ অপরাহ্ন
রাজশাহীতে বিপুল পরিমাণ অস্ত্র, বোমা ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার
রাজশাহীতে বিপুল পরিমাণ অস্ত্র, বোমা ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার

রাজশাহী র‍্যাব-৫ এর নিয়োমিত অভিযানে ৬ ডিসেম্বর ভোর রাতে সাড়ে ৩টায় রাজশাহী জেলার বাগমারা থানাধীন সুলতানপুর নামক এলাকায় অভিযান চালিয়ে পবিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ওয়ান শুটারগান,গুলি,রাবার বুলেট,হাতবোমা ও বোমা তৈরীর সরঞ্জাম ও গান পাউডার উদ্ধার  করেছেন।

এর মধ্যে রয়েছে,দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল-১৯ টি, ধারালো হাসুয়া-১৮ টি, ধারালো কুড়াল-০৫ টি, ধারালো বড় ছুরি ০৮ টি, আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান- ০৪ টি, চাইনিজ রাইফেল এর গুলি- ০২ রাউন্ড, শর্টগানের রাবার বুলেট-০১ রাউন্ড এবং হাত বোমা ও ককটেল তৈরীর কাজে ব্যবহৃত বিস্ফোরকদ্রব্য গান পাউডার-০৪ কেজি ১৫০ গ্রাম।

রাজশাহী র‍্যাব-৫ এর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়ে,গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর গোয়েন্দা দল জানতে পারে , রাজশাহী জেলার বাগমারা থানাধীন সুলতানপুর গ্রামস্থ এলাকায় কতিপয় চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে তাদের ব্যবহৃত অস্ত্র সরঞ্জামাদি লোকচক্ষুর আড়ালে পরিত্যক্ত অবস্থায় একটি পরিত্যক্ত বাড়ীতে ফেলে রেখেছে।

এরই প্রেক্ষিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে ৬ ডিসেম্বর ভোররাতে  অভিযান চালিয়ে করে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে আরো জানায়, উদ্ধারকৃত বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র বর্তমান পরিস্থিতিকে আরো অশান্ত ও বি-শৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কতিপয় সন্ত্রাসী দীর্ঘদিন হতে সংগ্রহ করে আসছিল। উক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষে র‍্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

বিষয়টি  আইনি প্রক্রিয়া শেষে, জেলার বাগমারা থানায়  হস্তান্তর করা হয়েছ।