কক্সবাজারে জনসচেতনতামূলক ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠান

Closing ceremony of the campaign
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৭ ডিসেম্বর ২০২৪ ১১:২২ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৭ ডিসেম্বর ২০২৪ ১১:২২ পূর্বাহ্ন
কক্সবাজারে জনসচেতনতামূলক ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠান
কক্সবাজারে জনসচেতনতামূলক ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠান

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকত ও শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জুমাবার ৬ ডিসেম্বর ২০২৪ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহের মুহাম্মদ জাবের, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়ামিন হোসেন, পর্যটন কর্পোরেশনের কক্সবাজার জেলা ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ, বাণিজ্যিক কর্মকর্তা হারুন অর রশিদ ও হােটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি কবি আলহাজ্ব আবুল কাসেম সিকদার প্রমুখ।