সরকারের মেয়াদকাল দীর্ঘ হলে জাতির কোনো কল্যাণ নেই
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন বিলম্বিত হলে সরকার দেশের পরিস্থিতি সামাল দিতে পারবে না। তবে জামায়াত আগে প্রয়োজনীয় সংস্কার, পরে নির্বাচন চায়। তিনি জানান, একাত্তরের ভূমিকার জন্য গোলাম আযম ক্ষমা চেয়েছেন। সম্প্রতি সমকালের সাথে এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
ডা. শফিকুর আরও বলেন, ৪১ দফা সংস্কারের মধ্যে ১০টি বর্তমান সরকার এবং বাকি প্রস্তাবগুলো পরবর্তী সরকার বাস্তবায়ন করবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না এবং তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি।
সংস্কার নিয়ে তিনি বলেন, সরকারের মেয়াদকাল দীর্ঘ হলে জাতির কোনো কল্যাণ নেই। তাই আগে নিরপেক্ষ সংস্কার, পরে নির্বাচন হওয়া উচিত। বিএনপির সঙ্গে জামায়াতের জোট নেই বলেও তিনি উল্লেখ করেন। গণতন্ত্রে বিশ্বাসী সব দলকে নির্বাচনে স্বাগত জানানো হবে বলে জানান তিনি।
সূত্র: সমকাল