আমেরিকার জনমত জরিপ

বাংলাদেশের ৪১ শতাংশ ভারতকে অপছন্দ, ৫৩.৬% করেন পছন্দ

India Bangladesh Survey
বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ০৭ ডিসেম্বর ২০২৪ ০২:০৯ অপরাহ্ন বিশেষ সংবাদ
বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ০৭ ডিসেম্বর ২০২৪ ০২:০৯ অপরাহ্ন
বাংলাদেশের ৪১ শতাংশ ভারতকে অপছন্দ, ৫৩.৬% করেন পছন্দ
বাংলাদেশের ৪১ শতাংশ ভারতকে অপছন্দ, ৫৩.৬% করেন পছন্দ

বাংলাদেশে ৫৩.৬% মানুষ ভারতকে পছন্দ করেন, আর ৪১% ভারতকে অপছন্দ করেন, এমন তথ্য পাওয়া গেছে ভয়েস অব আমেরিকার একটি জনমত জরিপে। জরিপের ফলাফল অনুযায়ী, বাংলাদেশে ভারত ও পাকিস্তান উভয়ের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে, এবং দেশের মানুষ অন্যান্য উন্নয়নশীল দেশ সম্পর্কে ভাল ধারণা পোষণ করেন।

এ জরিপে ১,০০০ জন উত্তরদাতাকে কিছু নির্দিষ্ট দেশের প্রতি তাদের মতামত ১ থেকে ৫ স্কেলে দিতে বলা হয়। যেখানে ১ ও ২ পছন্দ এবং ৪ ও ৫ অপছন্দ হিসেবে গণ্য হয়। পাকিস্তানকে ৫৯% উত্তরদাতা পছন্দ হিসেবে চিহ্নিত করেছেন, আর ভারতকে ৫৩.৬% পছন্দ করেছেন। তবে অপছন্দের ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের মধ্যে বড় পার্থক্য দেখা গেছে, যেখানে ৪১.৩% ভারতকে অপছন্দ করেন, আর ২৮.৫% পাকিস্তানকে।

মিয়ানমার বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি অপছন্দের দেশ, যেখানে ৫৯.১% মিয়ানমারকে অপছন্দ করেছেন। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, এবং যুক্তরাজ্যও বেশ পছন্দের দেশ হিসেবে দেখা গেছে।

এই জরিপটি ২০২৪ সালের অক্টোবর মাসে ভয়েস অব আমেরিকার নির্দেশনায় পরিচালিত হয়, এবং ১৮ বছরের বেশি বয়সী ১,০০০ মানুষের মধ্যে কম্পিউটার সহায়িত টেলিফোন ইন্টারভিউয়ের মাধ্যমে করা হয়।