চলে গেলেন না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলে সদাইন খোকন
না ফেরার দেশে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের কনিষ্টতম ক্ষ্যাতিমান ফুটবলার বীর মুক্তিযোদ্ধা ফজলে সদাইন খোকন।
৭ ডিসেম্বর শনিবার ভোর ৬ টায় ঢাকা সি.এম.এইচ. এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। স্বাধীনতা সংগ্রাম- প্রতিরোধ সংগ্রামে ভূমিকা রাখা ফুটবলার ফজলে সদাইন খোকন তৎকালীন পূর্ব পাকিস্তানের ফুটবল অঙ্গনে খ্যাতনামা ফুটবলার দের একজন। তিনি ঢাকা ওয়ান্ডার’স ক্লাবের মিডিল ফুটবলার ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীনবাংলা ফুটবল দলের ফুটবলার ফজলে সদাইন খোকন বিশেষ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে আত্মার শান্তি ও শোকার্ত পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন মুক্তিযুদ্ধ কালীন গেরিলা লিডার বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান রাজা, বীর মুক্তিযোদ্ধা ডা. সাহাদাত হোসেন রওশন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান সিরাজি, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনা, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান সিরাজি, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, বীর মুক্তিযোদ্ধা মাসুদ রহমান, রাব্বা ক্লাবের পক্ষে আব্দুর রশীদ, ভিক্টোরিয়া ক্রিড়া চক্রের পক্ষে এম হক নিশান।
মুক্তিযুদ্ধ চলা কালীন সময় কলকাতার দূর্গাপুর স্টিল মিল মাঠে পৃতি ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা ফজলে সদাইন খোকন। ছবিঃ চিত্রাশী স্টুডিও কলকাতা
৮ ডিসেম্বর রবিবার রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর যহুরের নামাজ শেষে হেতেম খাঁ গোরস্থান মসজিদে জানাযার পর মরহুম ফজলে সদাইন খোকন কে হেতেম খাঁ গোরস্থানে দাফন করা হয়। মুক্তিযুদ্ধ চলাকালে ২৯ জুলাই ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণ নগর স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে সঙ্গীদের সাথে বাংলাদেশের পতাকা তুলে সকলের দৃষ্টি কেড়ে নেন। যা পুরো ভারতে আলোড়ন সৃষ্টি করে। বিদেশি প্রচার মাধ্যম এ ঘটনা প্রচার করে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়। প্রচার বিমুখ বীর মুক্তিযোদ্ধা ফজলে সদাইন খোকন নভেম্বর মাসে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এর পর ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকা সি.এম.এইচ. এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার চিরবিদায় নেন।
স্যালুট এ্যন্ড গুড বাই হিরো ফ্রিডম ফাইটার ফজলে সদাইন খোকন। মুক্তিযুদ্ধ চলা কালীন সময় কলকাতার দূর্গাপুর স্টিল মিল মাঠে পৃতি ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা ফজলে সদাইন খোকন।