ভৈরবে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত
র্র্যালী আলোচনাসভা ও মানববন্ধন কর্মসূচীর মধ্য দিয়ে ভৈরবে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস। " দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা "এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। আজ ৯ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা চত্বরে রঙ বেরঙের বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কর্মসূচি উদ্বোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন ।পরে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষক, বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও ভৈরব উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।মানববন্ধন শেষে দিবসটির উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন ।
এছাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নজরুল ইসলাম রিপন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মো. হাবিবুর রহমান ও কমিটির সদস্য সাংবাদিক মো. সুমন মোল্লা ফরিদা ইয়াছমিন শিলা প্রমূখ । আলোচনা সভা শেষে শিক্ষার্থীসহ উপস্থিত সবাই দুর্নীতি করবো না এবং দুর্নীতি সইবো না এই স্লোগানে হাত তুলে শপথ করেন।