দেশ সেরা চট্টগ্রাম বিভাগীয় প্রধান সম্মাননা পেলেন জানে আলম সাকী
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর বিকেল ৩টায় জাতীয় সংবাদপত্র মানবাধিকার খবর আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান।
সেমিনারে বিগত দিনের কর্মদক্ষতা বিবেচনা করে দেশ সেরা বিভাগীয় প্রধান (ব্যুরো চীফ) মনোনীত হয়েছেন জাতীয় সংবাদপত্র মানবাধিকার খবর এর চট্টগ্রামের বিভাগীয় প্রধান (ব্যুরো চীফ) মো: জানে আলম সাকী।
অনুষ্ঠানে দেশ সেরার সম্মাননা ও সনদ তুলে দেন মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান।
উল্লেখ্য, দেশব্যাপী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত হবে। তারই আলোকে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আরো দেশের বিভিন্ন পদস্থ কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।