সরকারি বিদ্যুৎ কোম্পানিতে নিয়োগ চাকরি , বেতন ১ লাখ ৪৯ হাজার

Recruitment Jobs in Government Electricity Company
অনলাইন ডেস্ক : ১০ ডিসেম্বর ২০২৪ ০১:৩১ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১০ ডিসেম্বর ২০২৪ ০১:৩১ অপরাহ্ন
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে নিয়োগ চাকরি , বেতন ১ লাখ ৪৯ হাজার
..........সংগৃহীত ছবি

সরকারি বিদ্যুৎ সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জনবল নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি "এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স)" পদে কর্মকর্তা নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠানোর আহ্বান জানানো হয়েছে। আবেদন প্রক্রিয়া সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে সম্পন্ন করা যাবে।

পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স)

পদসংখ্যা: ১

যোগ্যতা:

# স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বা অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ফিন্যান্স/অ্যাকাউন্টিংয়ে এমবিএ অথবা এমবিএস ডিগ্রি থাকতে হবে।

# বা, এফসিএ বা এফসিএমএ সহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

# গ্রেডিং সিস্টেমের ক্ষেত্রে সিজিপিএ-৫ স্কেলে অন্তত ৩.৫ এবং ৪ স্কেলে অন্তত ২.৫ থাকতে হবে।

অভিজ্ঞতা:

# সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে সিনিয়র ম্যানেজমেন্ট (ডিজিএম বা সমমান) পদে অন্তত পাঁচ বছরের এবং জেনারেশন/ট্রান্সমিশন/ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

# সরকারের আর্থিক বিধিবিধান, পিপিএ এবং পিপিআর সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।

# নেতৃত্বের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

# কোম্পানি আইন, ট্যাক্স/ভ্যাট আইন, টিকিউএম, করপোরেট গভর্ন্যান্স ও স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

# কম্পিউটার পরিচালনায় দক্ষতা, বাংলা এবং ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়সসীমা:

২০২৪ সালের ৮ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৬০ বছর।

চাকরির ধরন:

পাঁচ বছরের চুক্তিভিত্তিক, যা ৬২ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।

বেতন ও সুযোগ-সুবিধা:

# মাসিক মূল বেতন: ১,৪৫,০০০ টাকা

# বাসাভাড়া: মূল বেতনের ৫০%

#  উৎসব বোনাস: বছরে দুটি

অন্যান্য সুবিধা: বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, গ্র্যাচুইটি, মেডিকেল সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, এবং সার্বক্ষণিক গাড়ির সুবিধা।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদন ফি:

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির অনুকূলে ২,০০০ টাকা পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

এক্সিকিউটিভ ডিরেক্টর (এইচআরএম),

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি,

গ্রিড ভবন, অ্যাভিনিউ-৩, জহুরুল ইসলাম সিটি,

আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২।

আবেদনের শেষ তারিখ:

৩১ ডিসেম্বর ২০২৪।