প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Objection to published news
নিজস্ব প্রতিবেদক: ১০ ডিসেম্বর ২০২৪ ০১:৪৯ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১০ ডিসেম্বর ২০২৪ ০১:৪৯ অপরাহ্ন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিচালক হরেন্দ্রনাথ সিং কে অপসারণের দাবিতে মানববন্ধন।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিচালক হরেন্দ্রনাথ সিং কে অপসারণের দাবিতে মানববন্ধন। শিরোনামের প্রকাশিত সংবাদের প্রতিবাদ সংবাদ।

 ৮ ডিসেম্বর রবিবার সকাল এগারোটায় সাহেববাজার জিরোপয়েন্টে, আয়োজিত রাজশাহী অঞ্চলের সমগ্র জাতিগোষ্ঠীর মানুষগন ব্যানারে, জাতীয় আদিবাসী পরিষদকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টীর অঙ্গসংগঠন ও মাওবাদী সংগঠন বলা হয়েছে।নবনিযুক্ত পরিচালক হরেন্দ্রনাথ সিং কে রাজশাহী সদর এমপি ফৌজলে হোসেন বাদশার একান্ত কর্মী ও মাওবাদীদের গুপ্তচর বলা হয়েছে।এটাও বলা হয়েছে ভারতীয় বিছিন্নতাবাদী মাওবাদী সংগঠনের সাথে যোগসাজসে সংগঠনটি, বাংলাদেশের আদিবাসীদের অধিকার আদায়ের নামে, আন্দোলন সংগ্রামের নামে জাতীয়  তথা রাষ্টীয় শান্তি ও সম্প্রিতি বিনষ্টের অপরাজনিতি করে চলেছে।এই সংবাদটি বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিকস মিডিয়া ও স্যোসাল মিডিয়ায় আট ও নয় ডিসেম্বর প্রচার হয়েছে। বিষয়টি সংগঠনের নেতাকর্মীদের দৃষ্টিগোচর হয়েছ। এই তথ্যগুলো মিথ্যে বানোয়াট ভিত্তিহীন। জাতীয় আদিবাসী পরিষদ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অঙ্গসংগঠন নই।৩ সেপ্টেম্বর ১৯৯৩ সালে আদিবাসীদের  অধিকার রক্ষার্থে প্রতিষ্ঠত স্বতন্ত্র সংগঠন।ধর্ষন, জুলুম,নির্যাতন বন্ধ করতে,অন্যায়ের  বিরুদ্ধে প্রতিবাদ,আদিবাসীদের অনাকাঙ্ক্ষিত ঘটনার সময়ে, সংগঠনের নেতাকর্মীরা পাশে থেকে ন্যায়  বিচারসার্থে রাষ্টীয় আইনে শ্রদ্ধা রেখে,প্রকাশ্যে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ কর্মসূচী পালন করে আসছে।দেশ ও আন্তর্জাতিক ভাবে এসংগঠন দীর্ঘ একত্রিত বছরে আদিবাসীদের অধিকার আদায়ের লড়াই সংগ্রামের জন্য খ্যাতি ও সুনাম অর্জন করেছে।কিন্তু কিছু স্বার্থনেসী  মানুষ ও কুচক্রীমহল এই সংগঠনের নামে হিংসাত্বামূলক ভাবে বিব্রতকর তথ্য ছড়িয়ে সংগঠটির ভাবমূতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই কর্মসুচি ও সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।