অর্থ উপদেষ্টা

৫০ বছর ধরে কর অব্যাহতি দিয়ে বহু ‘শিশু’ লালন করছি

Salehuddin Ahmed
অনলাইন ডেস্ক : ১০ ডিসেম্বর ২০২৪ ০৩:০৫ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ১০ ডিসেম্বর ২০২৪ ০৩:০৫ অপরাহ্ন
৫০ বছর ধরে কর অব্যাহতি দিয়ে বহু ‘শিশু’ লালন করছি
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ.....সংগৃহীত ছবি

কর অব্যাহতি দিয়ে ব্যবসায়ীদের আর কতকাল সুরক্ষা দেব

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ব্যবসায়ীদের কর অব্যাহতির প্রবণতার কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ৫০ বছর ধরে ব্যবসায়ীদের কর অব্যাহতি ও প্রণোদনা দিয়ে শিশুর মতো লালন-পালন করছি। তবে এখন সময় এসেছে এই সুরক্ষার দিন শেষ করার। শারীরিকভাবে তারা বড় হলেও মানসিকভাবে এখনো সুরক্ষা দাবি করছে। বিশ্ববাজারে টিকে থাকতে হলে এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়োজিত ভ্যাট দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁও এনবিআর ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।