৮ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড॥ ৩টি ইউনিট নিয়ন্ত্রণ

A terrible fire
অনলাইন ডেস্ক : ১১ ডিসেম্বর ২০২৪ ১১:৫৭ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ১১ ডিসেম্বর ২০২৪ ১১:৫৭ পূর্বাহ্ন
৮ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড॥ ৩টি  ইউনিট নিয়ন্ত্রণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় আটটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।.....সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় আটটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিনগত রাত ১টা ৫০ মিনিটে ফতুল্লার ভোলাইল মিষ্টির দোকান সংলগ্ন আট দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেশনের তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দোকানগুলোর প্রায় সব মালামাল পুড়ে গেছে।

পুড়ে যাওয়া আট দোকানের মধ্যে রয়েছে- কাঁচামাল, মুদি দোকান, চায়ের দোকান ও হোটেল।

স্থানীয় ব্যবসায়ী সাকিব হক বলেন, রাত ১ টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। আমরা স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।  

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে আমাদের ফতুল্লা স্টেশনের তিনটি ইউনিট ১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ করেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।  

এ ঘটনায় প্রায় ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছ। আনুমানিক ১৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।