সেলস ম্যানেজার চাকরি দিচ্ছে মিনিস্টার পার্ক

Minister Hi-Tech Park Ltd Jobs
অনলাইন ডেস্ক : ১১ ডিসেম্বর ২০২৪ ১২:২৬ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১১ ডিসেম্বর ২০২৪ ১২:২৬ অপরাহ্ন
সেলস ম্যানেজার চাকরি দিচ্ছে মিনিস্টার পার্ক
মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।.....সংগৃহীত ছবি

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিংবিভাগ এরিয়া সেলস ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১০ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৮ থেকে ২৫ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড

পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার

বিভাগ: সেলস অ্যান্ড মার্কেটিং

লোকবল নিয়োগ: ১০ জন 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/ডিপ্লোমা/পিএইচডি 

অন্যান্য যোগ্যতা: ডিলার এবং সাব ডিলার তৈরি এবং পরিচালনা করতে সক্ষম

অভিজ্ঞতা: ১ থেকে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: ২৫ থেকে ৪০ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: ১৮,০০০-২৫,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, পারফরমেন্স বোনাস, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৯ জানুয়ারি ২০২৫