সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর নির্দেশনা জারি

Strict guidelines issued for foreign travel
অনলাইন ডেস্ক : ১১ ডিসেম্বর ২০২৪ ০১:২৪ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ১১ ডিসেম্বর ২০২৪ ০১:২৪ অপরাহ্ন
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর নির্দেশনা জারি
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের বিষয়ে নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার।......সংগৃহীত ছবি

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের বিষয়ে নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। এতে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করার পাশাপাশি জাতীয় স্বার্থ ব্যতীত একসঙ্গে বিদেশ সফর নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার (৯ ডিসেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র প্রকাশ করা হয়।

এর আগে ডলার সংকটের প্রেক্ষাপটে গত অর্থবছরে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করতে নির্দেশনা দেওয়া হয়েছিল।

নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে,

১. সাধারণভাবে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হবে।

২. বছরের সম্ভাব্য ভ্রমণের একটি তালিকা আগেই জমা দিতে হবে।

৩. বিদেশ ভ্রমণের জন্য মন্ত্রণালয়ভিত্তিক ডাটাবেজ তৈরি করে তথ্য সংরক্ষণ করা হবে।

৪. একই সময়ে একাধিক কর্মকর্তার বিদেশ ভ্রমণ এড়াতে হবে।

৫. মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব একসঙ্গে বিদেশ ভ্রমণ এড়াবেন। তবে জাতীয় স্বার্থে অত্যন্ত জরুরি হলে এর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে।

৬. মন্ত্রণালয়ের সচিব ও অধীনস্থ সংস্থার প্রধানরা একসঙ্গে বিদেশ ভ্রমণে যাবেন না।

৭. বিদেশি সেমিনার বা কর্মশালায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রস্তাবিত কর্মকর্তার প্রয়োজনীয়তা ও সংশ্লিষ্টতার তথ্য দিতে হবে।

৮. সরকারি অর্থে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে হবে।

৯. বিনোদনমূলক বিদেশ ভ্রমণ নিষিদ্ধ।

১০. দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ছুটিও সীমিত করতে হবে।

১১. ভ্রমণ প্রস্তাবের সঙ্গে কর্মকর্তার পূর্ববর্তী এক বছরের ভ্রমণ তথ্য সংযুক্ত করতে হবে।

নির্দেশনায় সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের ক্ষেত্রে খরচ কমানো ও জাতীয় স্বার্থে ভ্রমণ সীমাবদ্ধ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।