সরকারি চাকরির খবর

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ চাকরি , অনলাইনে আবেদন

Ministry of Religious Affairs Jobs
অনলাইন ডেস্ক : ১১ ডিসেম্বর ২০২৪ ০২:০৬ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১১ ডিসেম্বর ২০২৪ ০২:০৬ অপরাহ্ন
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ চাকরি , অনলাইনে আবেদন
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।......সংগৃহীত ছবি

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ০৫টি পদে ১০ জনকে বিভিন্ন গ্রেডে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২২ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। 

প্রতিষ্ঠানের নাম: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

পদের সংখ্যা: ০৫টি 

লোকবল নিয়োগ: ১০ জন 

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০৩টি 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০১টি 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি

পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: ০১টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি

পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর

পদসংখ্যা: ০১টি 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ০৪টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর । তবে সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৪ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৫ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১২ জানুয়ারি ২০২৫