অতীতের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন হবে সম্পূর্ণ আলাদা: উপদেষ্টা সাখাওয়াত

Sakhawat Hossain
অনলাইন ডেস্ক : ১১ ডিসেম্বর ২০২৪ ০২:১৬ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ১১ ডিসেম্বর ২০২৪ ০২:১৬ অপরাহ্ন
অতীতের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন হবে সম্পূর্ণ আলাদা: উপদেষ্টা সাখাওয়াত
অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন........সংগৃহীত ছবি

অতীতের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন হবে সম্পূর্ণ আলাদা, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বুধবার (১১ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নেবেন, তাদের উচিত আওয়ামী লীগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, অন্যথায় তা দুর্ভাগ্যজনক হবে। তিনি ভোটারদের সতর্ক করে বলেন, যেন ভোট হাইজ্যাক না হয়।

সাখাওয়াত হোসেন আরও বলেন, নির্বাচন নষ্ট করার কৌশল জানার জন্য দেশের বাইরে যাওয়ার দরকার নেই। বিগত তিনটি নির্বাচন পর্যবেক্ষণ করলেই সেটা জানা সম্ভব।

এছাড়া তিনি জানান, দেশে কিছু সেক্টরে অস্থিরতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে আরএমজি সেক্টরে। তবে এই অস্থিরতা শ্রমিকরা সৃষ্টি করছেন না, বরং পতিত সরকার ও তাদের বন্ধু রাষ্ট্র বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে।

অবশেষে তিনি বলেন, যারা এই ধরনের অস্থিরতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।