কক্সবাজারে টমটম ও মটরসাইকেল দূর্ঘটনায় শিশুসহ আহত ৩

Injured 3 including children
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১২ ডিসেম্বর ২০২৪ ০৮:৫৮ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১২ ডিসেম্বর ২০২৪ ০৮:৫৮ অপরাহ্ন
কক্সবাজারে টমটম ও মটরসাইকেল দূর্ঘটনায় শিশুসহ আহত ৩
কক্সবাজার পৌরসভার নিকটে খুরুশকুল ৯নং ওয়ার্ডে টমটম দূর্ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়েছে।

কক্সবাজার পৌরসভার নিকটে খুরুশকুল ৯নং ওয়ার্ডে টমটম দূর্ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়েছে। 

আহতের পিতা শাহজাহান জানিয়েছেন,  গত বুধবার ১১ ডিসেম্বর বিকেলে মাদ্রাসা থেকে বের হয়ে ছেলে ওয়াহিদ বন্ধুদের ডাকে সাড়া দিয়ে এসে প্রধান সড়কে টমটম দূর্ঘটনার শিকার হয়। এতে সে মাথা, বুকে ও পায়ে মারাত্মক আঘাতে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার পরবর্তী ওয়াহিদকে কক্সবাজার সরকারি সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক।

অপর দূর্ঘটনার বিষয়ে বিজয়বাংলা নিউজকে কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আশ্চর্য জানিয়েছেন, মেরিন ড্রাইভ সড়কে মটরসাইকেল দূর্ঘটনায় ফেনী পরশুরামের দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে সরকারি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।