রুয়েট রিপোর্টার্স ইউনিটির ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

Executive Committee Announcement
রুয়েট সংবাদদাতা ১৩ ডিসেম্বর ২০২৪ ০৭:১৩ অপরাহ্ন সারা বাংলা
রুয়েট সংবাদদাতা ১৩ ডিসেম্বর ২০২৪ ০৭:১৩ অপরাহ্ন
রুয়েট রিপোর্টার্স ইউনিটির ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
রুয়েট রিপোর্টার্স ইউনিটির ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রিপোর্টার্স ইউনিটির ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন একই বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুব উজ জামান।

গতকাল বৃহস্পতিবার রাতে ৮ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন,দপ্তর সম্পাদক মাহাফুজ আলম, সহ-সভাপতি আহনাফ জামান জারিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরান আল বান্না ইউশা, অর্থ সম্পাদক রাকিবুল হাসান নুর।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, মো. নাফিস উদ্দিন ফুয়াদ ও মারুফ বিল্লাহ রিফাত।