ভৈরবে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
কিশোরগঞ্জের ভৈরবে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে ভৈরব বাসী। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৩টায় মুক্তিযুদ্ধে শহীদের গণ কবর পানাউল্লাহচর বধ্যভূমিতে সর্বস্থরের মানুষ শ্রদ্ধা জানায়। ভৈরব উপজেলা প্রশাসনের পক্ষে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনব শারমিন, সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান আহমেদ রাফি সহ- অন্যন্য কর্মকর্তা পুষ্পস্তবক অর্পণ করেন, পরে একে একে উপজেলা পরিষদ, ভৈরব মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভৈরব উপজেলা ও পৌর বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সরকারি হাজী আসমত কলেজ, জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজ, রফিকুল ইসলাম মহিলা কলেজ আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড ভৈরব উপজেলা শাখা সহ বিভিন্ন সংস্থা ও দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের বিজয়ের ২ দিন আগে হানাদাররা এ দেশের বুদ্ধিজীবিদের ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করে জাতিকে মেধাশূণ্য করতে চেয়েছিলো। পরে শহীদ বুদ্ধিজীবিদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ।
বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।