বদ্ধভূমি তালাবদ্ধ ! এ দায় কে নেবে?
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, জাতির একটি বিশেষ দিন। এই দিন আমরা বিজয় অর্জনের একেবারে শেষ মুর্হুতে হারিয়েছি জাতির শ্রেষ্ট সন্তান বুদ্ধিজীবীদের। তাদের প্রতি সম্মান জানানো সকলের দায়িত্ব। কিন্তু দেখা গেল রাজশাহীর ঐতিহাসিক বাবলা বন বদ্ধভূমিটি সারাদিন ছিল তালাবদ্ধ। যারা এই নগরীর অভিভাবক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন এবং যারা নিজেদেরকে বুদ্ধিজীবী হিসেবে জাহির করেন,নিশ্চয় এজন্য তারাই দায়ী। সেখানে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে উদিচীসহ অনেকে। এটি শুধু দুঃখজনক নই লজ্জাজনক।
তারা জানান এধরণের আচরণ কি ইঙ্গিত দেয়। প্রশ্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি জানতেন না আজকের দিনটি কি? শুধু আজকের দিনটিই নয় এর আগেও এরকম ঘটনা ঘটেছে। গত পঁচিশ নভেম্বর বাবলাবন গনহত্যা দিবসে সাবেক বিভাগীয় কমিশনারের নির্দেশে তালা খোলা ছিল। তিনি কিভাবে জানতে দিনটির কথা,তাহলে এখন যারা দায়িত্বে আছেন তারা কেন জানলেন না। এই বদ্ধভূমির কথা।যেখানে হত্যা করা হয়েছিল বুদ্ধিজীবীসহ অনেককে।
১৪ ডিসেম্বরের এই ঘটনা সকলের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এক্ষেত্রে ধন্যবাদ দিতে হয় রাজশাহীর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সৃষ্টির জায়গা ভূবন মোহন পার্কে দিনটিকে স্মরণ করে রাজনৈতিক দল বিএনপির আলোচনা অনুষ্ঠানের আয়োজকদের।