ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

Jobs in US-Bangla Airlines
অনলাইন ডেস্ক : ১৫ ডিসেম্বর ২০২৪ ০১:১৮ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১৫ ডিসেম্বর ২০২৪ ০১:১৮ অপরাহ্ন
ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি
ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।......সংগৃহীত ছবি

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১১ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৮ হাজার টাকা বেতন ছাড়াও চিকিৎসা ভাতা, সপ্তাহে দুইদিন ছুটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার, উৎসব ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স 

পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

অন্যান্য যোগ্যতা: শারীরিক ভাবে সুঠামদেহের অধিকারী, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। 

অভিজ্ঞতা: কমপক্ষে ০১ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু নারী

বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর

কর্মস্থল: যেকোনো স্থানে

বেতন: ১৮,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, সপ্তাহে দুইদিন ছুটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার, উৎসব ভাতা ও কোম্পানির নিয়ম অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৬ ডিসেম্বর ২০২৪