স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরি, বেতন ৬০ হাজার

Jobs in Standard Bank
অনলাইন ডেস্ক : ১৫ ডিসেম্বর ২০২৪ ০৪:৩৮ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১৫ ডিসেম্বর ২০২৪ ০৪:৩৮ অপরাহ্ন
স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরি, বেতন ৬০ হাজার
ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক, বেতন ৬০ হাজার

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক/এমবিএ/বিবিএ/বিএসসি। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.৫ পয়েন্ট (৫ এর মধ্যে) থাকতে হবে। স্নাতকোত্তর/স্নাতক/এমবিএ/বিবিএ/বিএসসি পরীক্ষায় সিজিপিএ ৩.৩০ পয়েন্ট (৪ এর মধ্যে) থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

বেতন: ৬০,০০০-৭২,১৬০ টাকা। এক বছর প্রবেশন পিরিয়ড থাকতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ০১ ডিসেম্বর ২০২৪ তারিখ সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা Standard Bank PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।