বদলগাছীতে বিএনপির রাষ্ট সংস্কারের ৩১দফার আলোচনা ও সম্প্রতি সভা অনুষ্ঠিত

Discussion of 31 points of state reform and meeting held recently
প্রতিনিধি বদলগাছী,নওগাঁ ১৫ ডিসেম্বর ২০২৪ ০৪:৪৩ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি বদলগাছী,নওগাঁ ১৫ ডিসেম্বর ২০২৪ ০৪:৪৩ অপরাহ্ন
বদলগাছীতে বিএনপির রাষ্ট সংস্কারের ৩১দফার আলোচনা ও সম্প্রতি সভা অনুষ্ঠিত
বদলগাছীতে বিএনপির রাষ্ট সংস্কারের ৩১দফার আলোচনা ও সম্প্রতি সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলার বদলগাছী উপজেলাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ঘোষিত ৩১দফার আলোচনা ও সম্প্রতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি জনাব ফজলে হুদা বাবুল বলেন,"শহীদ জিয়ার রাজনীতি স্বনির্ভরতার রাজনীতি,মানুষকে চুষে খাওয়ার রাজনীতি শহীদ জিয়ার রাজনীতি নয়"

শনিবার ১৪ই ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় ৫নং কোলা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ৫নং কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও কোলা বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদশের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল প্রধান অতিথি বক্তব্যে বলেন, শহীদ জিয়ার রাজনীতি হচ্ছে গার্মেন্টস দিয়ে দুটো হালাল রোজগার করার রাজনীতি, শহীদ জিয়ার রাজনীতি হচ্ছে স্বনির্ভরতার রাজনীতি,মজুতদারের রাজনীতি শহীদ জিয়ার রাজনীতি নয়,মানুষকে চুষে খাওয়ার রাজনীতি শহীদ জিয়ার রাজনীতি নয়।

তিনি মওলানা ভাষানীর ১৯৭৬সালের ভারত অভিমূখী লংমার্চের কথা গুলো বলেন, রাজনীতিতো শোষনের বিরুদ্ধে রাজনীতি,রাজনীতিতোঅন‍্যায়,জুলুম,অত‍্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করবার রাজনীতি,রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের জন‍্য পাশে দাড়ানোর রাজনীতি, রাজনীতি হচ্ছে মানুষের কল‍্যানের জন‍্যে,রাজনীতিটা চাঁদাবাজির জন‍্য না,বড়লোক হবার জন‍্য নয়।

তিনি আরও বলেন, চান্দাবাজদের কথা শুনতে শুনতে কানে তালা পড়ে গেছে, এই কথা আরেক জন বলেছিলেন, ওয়ান এলেভেনের সময় তিনিকে?

ঘুষখোরদের দালাল,মক্ষিরাণী,কাঠালরাণী,বেগুনের বেগুনি নয় মিষ্টি কুমড়ার বেগুনি বানানো ঐ মহিলা। বাংলাদেশকে যে শোষণ করেছে,তার নিজের দল আওয়ামীলীগকে ধংস করেছে,তার বাপ কিন্তু ৭৫এ মরেনি এইবার তার বাপকে খুন করেছে। এই খুনি হাসিনা গনতন্ত্রকে খুন করেছে,ব‍্যাংক লুট করেছে, ব‍্যাংক লোন করেছে,অর্থ লুট করেছে,ধর্ম লুট করেছে, মানুষের স্বাধীনতা লুট করেছে।

প্রধান বক্তার বক্তব্যে আব্দুল হাদী চৌধুরী টিপু বলেন, বিগত আওয়ামী নির্বাচনে যে সকল লোক আওয়ামীলীগের হয়ে নির্বাচন করেছে তাদের নিয়ে সূধী সমাবেশ করছে জনি। ২০১৮সালের নির্বাচনের পর থেকে কোন নেতাকর্মীদের খোঁজ নেয়নি। নেতাকর্মীদের মামলার ব‍্যপারে খোঁজ নেয়নি এই জনি সিদ্দিকী। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী বলেন, আমরা যখন জুলুম নির্যাতনের শিকার হয়েছি তখন ঐ নেতা কোথায় ছিলো। হুশিয়ার দিয়ে বলতে চাই চাঁপাবাজি আমাদের বদলগাছীর মাটিতে চলবে না।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম হালিম,সাইদুর রহমান কেটু,সাইদুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক বেনজির আহাম্মেদ,প্রচার সম্পাদক আবু রায়হান গিটার,ক্রীড়া সম্পাদক ইউনুছার রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মেজবাউল হক রাজা, সাইদুর রহমান পিন্টু, কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম,

,সদস‍্য রবিউল হাসান,ছাত্রদলের সদস‍্য সচিব সুমন হোসেন সহ উপজেলা বিএনপি অংগসংগঠনের নেতৃবৃন্দ।