গোমস্তাপুরে বিএনপি’র মহান বিজয় দিবস পালিত

Great Victory Day is celebrated
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৬ ডিসেম্বর ২০২৪ ১১:০৫ পূর্বাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৬ ডিসেম্বর ২০২৪ ১১:০৫ পূর্বাহ্ন
গোমস্তাপুরে বিএনপি’র মহান বিজয় দিবস পালিত
গোমস্তাপুরে বিএনপি এর ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত

জাতীয় মুক্তির গৌরব ১৬ই ডিসেম্বর বিজয়ের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ ১৬ই ডিসেম্বর দেশের স্বাধীনতা সূচনা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আজকের বাংলাদেশের ১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের সাফল বিজয়ের এই দিনে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলামের সৌজন্যে ১৫ ডিসেম্বর সন্ধ্যায় গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি বিজয় মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে মিলিত হয়। রাত ১২টা ১০ মিনিটে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে বীরশ্রেষ্ঠ শহীদদের স্মরণে বক্তব্য রাখেন

উপজেলা সাবেক  ছাত্রদলের সভাপতি মতিউর রহমান মতি, উপজেলা সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নিজাম উদ্দিন,  উপজেলা সাবেক যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কাহাফিল হক পনি, গোমস্তাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আলমগীর হোসেন তোতা, সাধারণ সম্পাদক সাকির হোসেন, গোমস্তাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক ও সাবেক ইউপি সদস্য সুলতান আলী, ফারুক হোসেন গাড্ডুসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।