১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Great Victory Day
ছোটন সরদার ১৬ ডিসেম্বর ২০২৪ ০৫:২৫ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ১৬ ডিসেম্বর ২০২৪ ০৫:২৫ অপরাহ্ন
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মহান দিবসের অপরাহ্ন তিনটায় একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক জনাব হরেন্দ্রনাথ সিং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় আদিবাসী জনপ্রতিনিধি আন্দ্রিয়াস বিশ্বাস (আনু পাহাড়ি)।শেলী প্রিসিল্লা বিশ্বাস একাডেমির নির্বাহী সদস্য।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন একাডেমির গবেষনা কর্মকর্তা বেন্জামিন টুডু,সাঁওতালি গানের প্রশিক্ষক মানুয়েল সরেন।

বাংলা সংগীত প্রশিক্ষক কবির আহমেদ বিন্দু।সাংস্কৃতিক অনুষ্ঠানে পাহাড়িয়া সম্প্রদায়ের বিজিন বিনকে দলের নৃত্য পরিবেশন, সাঁওতালি সংগীত, ও বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী কালচারাল উপস্থাপন করে। অংশগ্রহণকারী সাংস্কৃতিক দলের প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের হাতে পুররস্কার তুলে দেন পরিচালক মহোদয়।