গোমস্তাপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪৪, চাঁপাইনবাবগঞ্জ - ২ আসনের সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য ও শহীদ জিয়া স্মৃতি সংঘের পৃষ্ঠপোষক আলহাজ্ব আমিনুল ইসলামের সহযোগিতায় শহীদ জিয়া স্মৃতি সংঘ আয়োজনে দিনব্যাপী গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়েছে।
পরিষ্কার বিতরণ অনুষ্ঠানে শহীদ জিয়া স্মৃতি সংঘের আহবায়ক ইমতেখারুল আলম রনির সভাপতিত্ববে বক্তব্য রাখেন উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি মতিউর রহমান মতি, উপজেলা সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নিজাম উদ্দিন, উপজেলা সাবেক যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কাহাফিল হক পনি, আরো উপস্থিত ছিলেন গোমস্তাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি ও ইউপি সদস্য আলমগীর হোসেন তোতা,ফারুক হোসেন গাড্ডুসহ অন্যান্যরা। সেলিম খানের সঞ্চালনায় বক্তব্য শেষে বিজয়ীদের হাতে পরিস্কার তুলে দেওয়া হয়েছে।