বৈকালী সংঘ রাজশাহী গৌরবের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো

Gaurab's 48th foundation anniversary was celebrated
নিজস্ব প্রতিবেদক: ১৭ ডিসেম্বর ২০২৪ ০২:০২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১৭ ডিসেম্বর ২০২৪ ০২:০২ অপরাহ্ন
বৈকালী সংঘ রাজশাহী গৌরবের   ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো
বাংলাদেশের হকি,ক্রিকেট খেলাধুলা অনন্য শিক্ষা প্রতিষ্ঠান বৈকালী সংঘ রাজশাহী।

বাংলাদেশের  হকি,ক্রিকেট খেলাধুলা অনন্য শিক্ষা  প্রতিষ্ঠান বৈকালী সংঘ রাজশাহী। এ ক্লাবের ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হয়েছে বহু সংখ্যক বাংদেশে জাতীয় দল  এবং আন্তর্জাতিক পর্যায়ে হকি ও ক্রিকেট খেলোয়াড় তারা তাদের  কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। গৌরবের ৪৮ বছরে 

 বর্ণাঢ্য   র‍্যালি শোভাযাত্রার  মধ্য দিয়ে পালিতো হলো প্রতিষ্ঠা বার্ষিকী গৌরবে ৪৮ বছর । এতে অংশ গ্রহণ করে ক্লাবের হকি ও ক্রিকেটের ছাত্র-ছাত্রী নির্বাহী কমিটির সকল সদস্যগণ ও বৈকালী সংঘের শুভাকাঙ্ক্ষীগণ এই র‍্যালি অংশগ্রহণ করে। বর্ণাঢ্য র‍্যালিতে জাতীয় পতাকা ক্লাব পতাকা 

 ঢাক ঢোল বাঁশি রঙ্গিন বেলুন ফেস্টুন নিয়ে  অত্যন্ত আনন্দঘন পরিবেশের  মধ্যে দিয়ে আনন্দ শোভাযাত্রা  অনুষ্ঠিত হয়। 

বৈকালী সংঘের  ক্লাব চত্বর কাজিহাটা মনিবাজার  থেকে আরম্ভ হয়ে  মিন্টু চত্বর হয়ে ক্লাব চত্বরে এসে কেক কেটে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে  শোভাযাত্রাটি শেষ হয়। এতে অংশগ্রহণ করেন জনাব মনিরুজ্জামান ছানা  সম্মানিত সভাপতি বৈকালী সংঘ রাজশাহী। জনাব রইস উদ্দিন আহমেদ বাবু সাধারণ সম্পাদক বৈকালী সংঘ, জনাব আলহাজ্ব রফিকুল ইসলাম সাওদা সহ-সভাপতি বৈকালী সংঘ, 

জনাব এস এম সালাহ্উদ্দীন রতন সহ-সাধারণ সম্পাদক বৈকালী সংঘ রাজশাহী। মোঃ সিরাজুল ইসলাম,  রায়হান  উদ্দিন হালিম  হকি কোচ,জাতীয় দলের হকি খেলোয়াড় অধিনায়ক  আশরাফুল ইসলাম শিশু, আজাদ, বাচ্চু,রবি,   নবাব,নয়ন,ববি,মেরাজ  মনা প্রমূখ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। র‍্যালি শেষে বৈকালী সংঘের সম্মানিত সভাপতি জনাব মনিরুজ্জামান ছানা বলেন। বৈকালী সংঘ রাজশাহী একটি অন্যতম  সক্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ১৯৭৬ সালের ১৬ই ডিসেম্বর সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রম। 

ফ্রি ক্লিনিক, বিনা পয়সায়  ঔষধ ,স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচী। এসব নিয়ে কাজ করে   যাচ্ছে  স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি। 

 এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এই দেশ আমাদের, এই দেশের প্রতিটি নাগরিক আমাদের সহোদর। তাই এই দেশের উন্নয়নে মানুষের সেবায় কাজ করতে হবে আমাদের সকলকে। নিজের মন মানসিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ আর্ত মানবতার সেবায়। 

এমনি প্রেক্ষাপটে কয়েকজন সচেতন তরুণদের  নিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে  যুব সমাজকে উদ্বুদ্ধ ও সংগঠিত করে। আর এভাবেই ১৯৭৬ সালের ১৬ ডিসেম্বর সচেতন তরুণ  সক্রিয় উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন "বৈকালী  সংঘ রাজশাহী  প্রতিষ্ঠা হয়।

পরিশেষে উল্লেখ করেন যে ক্লাবের ৫০বছর   উপলক্ষে আরও ব্যাপক অনুষ্ঠান আয়োজন করা হবে ইনশাআল্লাহ । সভাপতি মহাদয় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে  অনুষ্ঠানে পরিসমাপ্তি ঘটান ।