নিয়োগ দিচ্ছে বিকাশ, থাকছে না বয়সসীমা

Bikash Limited Jobs
অনলাইন ডেস্ক : ১৭ ডিসেম্বর ২০২৪ ০২:২৯ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১৭ ডিসেম্বর ২০২৪ ০২:২৯ অপরাহ্ন
নিয়োগ দিচ্ছে বিকাশ, থাকছে না বয়সসীমা

বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কনটেন্ট ডেভেলপমেন্ট বিভাগ ম্যানেজার/ডেপুটি জেনারেল ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১৭ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড

পদের নাম: ম্যানেজার/ডেপুটি জেনারেল ম্যানেজার

বিভাগ: কনটেন্ট ডেভেলপমেন্ট

পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ

অন্যান্য যোগ্যতা: ডিজিটাল চ্যানেল, মাইক্রোসফট টুলস বিশেষ করে এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সম্পর্কে ভালো জ্ঞান। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৬ থেকে ১০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৯ ডিসেম্বর ২০২৪