কক্সবাজারে বিজয় দিবস হাফ ম্যারাথন উপলক্ষ্যে প্রেস কনফারেন্স

Press Conference on Victory Day Half Marathon
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৮ ডিসেম্বর ২০২৪ ০৫:২৫ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৮ ডিসেম্বর ২০২৪ ০৫:২৫ অপরাহ্ন
কক্সবাজারে বিজয় দিবস হাফ ম্যারাথন উপলক্ষ্যে প্রেস কনফারেন্স
কক্সবাজারে বিজয় দিবস হাফ ম্যারাথন-২০২৪ উপলক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আয়োজনে বিজয় দিবস হাফ ম্যারাথন-২০২৪ উপলক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ১৮ ডিসেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আয়োজিত কনফারেন্সে সভাপতির বক্তব্যে বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো: জসিম উদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়ামিন হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমদ ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।

কনফারেন্সে জানানো হয়, ২৮ ডিসেম্বরের ম্যারাথন উৎসবমুখর হবে। এখানে অংশগ্রহণ করতে হলে রেজিষ্ট্রেশন করতে হবে। অংশগ্রহণকারীদের মধ্যে নির্দিষ্ট সময় ফিনিশিং পয়েন্টে যারা থাকবে তাদের জন্য মেডেল এবং অন্যান্যদের টি-শার্ট প্রদান করা হবে। তাছাড়া আরো বিভিন্ন পুরস্কার থাকছে। এদিন সকাল ১১টা পর্যন্ত নির্ধারিত সড়কে যান চলাচল সীমিত থাকবে। তবে বিকল্প পথ থাকবে চলাচলের। সবমিলে আয়োজনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়েছে।