রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে চাকরি

Jobs in Rajshahi Development Authority
নিজস্ব প্রতিবেদক: ২০ ডিসেম্বর ২০২৪ ০৭:৫২ অপরাহ্ন ক্যারিয়ার
নিজস্ব প্রতিবেদক: ২০ ডিসেম্বর ২০২৪ ০৭:৫২ অপরাহ্ন
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে চাকরি
..... সংগৃহীত ছবি

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নিম্নবর্ণিত শূন্যপদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

১. পদের নাম: ক্যাশিয়ার। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-। গ্রেড: ১৪তম। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।

২. পদের নাম: ড্রাফটসম্যান। পদ সংখ্যা: ২টি। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-। গ্রেড: ১৫তম। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দুই বছর মেয়াদি সিভিল ড্রাফটিং সার্টিফিকেটসহ অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। অটোক্যাড অভিজ্ঞতা অত্যাবশ্যকীয়।

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা: ২টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। অভিজ্ঞতা: কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে।

৪. পদের নাম: হিসাব সহকারী। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। অভিজ্ঞতা: উচ্চতর ডিগ্রি, কম্পিউটার কাজে পারদর্শিতা ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৫. পদের নাম: সার্ভেয়ার। পদ সংখ্যা: ৩টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দুই বছর মেয়াদি সার্ভে (জরিপ) কোর্স সার্টিফিকেটধারী হতে হবে। অভিজ্ঞতা: কোনো সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কোনো খ্যাতনামা বেসরকারি প্রতিষ্ঠানে জরিপকার হিসেবে কর্মরত ও অটোক্যাডের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৬. পদের নাম: গাড়িচালক (ভারী)। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-। গ্রেড: ১৫তম। শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/অষ্টম শ্রেণি পাস। অভিজ্ঞতা: ভারী যানবাহন চালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা ও পারদর্শিতা থাকতে হবে। ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

৭. পদের নাম: গাড়িচালক (হালকা)। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/অষ্টম শ্রেণি পাস। অভিজ্ঞতা: গাড়ি চালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা ও পারদর্শিতা থাকতে হবে। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

৮. পদের নাম: ইলেকট্রিশিয়ান। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০/-। গ্রেড: ১৮তম। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। অভিজ্ঞতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট এবং বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি/যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৯. পদের নাম: ফটোকপি অপারেটর। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০/-। গ্রেড: ১৮তম। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

১০. পদের নাম: চেইনম্যান। পদ সংখ্যা: ২টি। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

১১. পদের নাম: অফিস সহায়ক। পদ সংখ্যা: ২টি। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

১২. পদের নাম: নিরাপত্তা প্রহরী। পদ সংখ্যা: ১টি।বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিস্তারিত জানুন: www.rdarajshahi.gov.bd অথবা http://rdarajshahi.teletalk.com.bd

আবেদনের শেষ তারিখ: ২৬ ডিসেম্বর ২০২৪ বিকেল ৫টা।