কক্সবাজার ট্রাক, মিনিট্রাক (পিকআপ) শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
কক্সবাজার ট্রাক, মিনিট্রাক (পিকআপ) শ্রমিক ইউনিয়ন (রেজি: নং: চট্ট: ১০৮৫) এর বিশেষ সাধারণ সভা গতকাল ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরী হল রুমে অনুষ্ঠিত হয়েছ।
বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স (দুদু)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মুছা, কার্যকরী সভাপতি রবিউল মওলা, সাধারণ সম্পাদক অলি আহমদ, যুগ্ন- সম্পাদক মোঃ হাসান, চট্টগ্রাম জেলা প্রাইমুভার শ্রমিক ইউনিয়ন ও কক্সবাজার জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভপতি ঈমাম খালেক স্বপন, সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান, কক্সবাজার জেলা ট্রাক ট্যাংকলরী কভার্ড়ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহির উল্লাহ, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সভাপতি জহিরুল ইসলাম, কক্সবাজার ট্রাক মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়ন এর প্রতিষ্টাতা সভাপতি মোঃ ইদ্রিস মিয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুল মন্নান, সাবেক কাউন্সিলর ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কক্সবাজার জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি ইমাম খালেদ স্বপন, সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান, কক্সবাজার জেলা ট্রাক ট্রাংলড়ি ও কভার ভ্যান শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জহির উল্লাহ, আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি জহিরুল ইসলাম, কক্সবাজার ট্রাক মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়ন এর মোঃ ইদ্রিস মিয়া, প্রতিষ্টাতা সভাপতি সাধারণ সম্পাদক আবদুল মন্নান, সাধারণ সম্পাদক মুফিজুর, সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন, কোষাধক্ষ, আবুবক্কর, সাবেক সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক, সহ- সাধারণ সম্পাদক আনোয়ার হোছন, প্রতিষ্ঠাতা সদস্য সোনা মিয়া ও আবদু রাজ্জাক প্রমুখ।
উপস্থিত ছিলেন নুরুল আবছার, খোরশেদ আলম শামীম, নুরুল আলম বাচা, নবী হোছন, জিয়াবুল হোছন, রবিউল আলম রবি, শাহজাহান ভুট্টু, এমরান বাদশা, মোঃ কালু, আছদ আলী, আহমদ হোছন আমু, মোঃ ছিদ্দিক, মোঃ রশিদ, ফোরকান আহমদ,,জসিম উদ্দিন, মোঃ ইউনুচ, আবদুল মালক, মোঃ আলী, নুরুল আমিন পুতু, হাকিম আলী, মহি উদ্দিন (১), মহি উদ্দিন(২), ছমি উল্লাহ, কলিম উল্লাহ, নুরুল কবির নুরু, লাল মিয়া, সোলতান আহামদ, অজিত বড়ুয়া, ওমরাজ পুতু, কামাল উদ্দিন, মমতাজ আহমদ, সেলিম সিকদার, আবদু ছালাম (শহর আলী) ও আবদুল করিম (ফাসিয়াখালী)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার ট্রাক, মিনিট্রাক (পিকআপ) শ্রমিক ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সভাপতি মো: ছাবের বাবুল। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ মো: নাছির উদ্দিন। সভা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন।
বিশেষ সাধারণ সভার কমিটির পক্ষে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুফিজুর রহমান, আবু ছিদ্দিক (প্রকাশ পান ছিদ্দিক), ছাবের বাবুল, মো: আবু বক্কর, কুতুব উদ্দিন, মো: নাছির উদ্দিন, আবু ছিদ্দিক ও নুরুল আমিন।
দিনব্যাপি উৎসবমুখর পরিবেশে বিশেষ সাধারণ সভা সম্পন্ন হয়। এতে কেন্দ্রীয়, বিভাগীয় এবং জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে বিগত ২০১০- ২০১৫-, ২০১৭ এবং শ্রম অধিদপ্তর ও শ্রমিক ফেডারেশন গঠিত ৫/১০/২৪ইং এর কমিটি গুলো বিলুপ্ত ঘোষণা করা হয়।
উল্লেখ্য থাকে যে, কক্সবাজার জেলা ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের চালান কল্যাণ রশিদ বইতে সাবেক সাধারণ সম্পাদক মুফিজুর রহমানের স্বাক্ষর বাতিল বলে ঘোষণা করেন। অদ্য ২১ ডিসেম্বর হতে কোন নেতৃবৃন্দ সংগঠনের নাম ব্যবহার করে টাকাপয়সা উত্তোলন করতে পারবে না। আগামী ২০২৫ সালে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য একটি ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃবৃন্দ হচ্ছে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো: আবু ছিদ্দিক, সদস্য আবদুল মালেক, রাজিব পাল খোকন, হাকিম আলি ও মো: ফারুক।
নির্বাচন পরিচালনা ও নির্বাচনকালীন সংগঠনের দায়িত্ব পালন করবেন ১. রবিউল মওলা, আহবায়ক, পন্য পরিবহন সাব কমিটি, ২. আবদুর রহিম, সহ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটি, ৩. হাসান মাহমুদ, যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম প্রাইমুভার ফ্লাট ব্লেট শ্রমিক ইউনিয়ন।
এছাড়া নির্বাচনে মনিটরিং করবেন সার্বিক বিষয়ে - ১. চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো: মুছা, ২. অলি আহমদ, সাধারণ সম্পাদক।
আগামী ৭ দিনের মধ্যে অফিসের ফাইল, রেজিস্ট্রার খাতা ও ভলিউম সহ অন্যান্য কাগজপত্র মুফিজুর রহমানকে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
এরপর অদ্য হতে আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। নির্বাচন অনুষ্ঠানের পরে নির্বাচিত কমিটির কাছে সাবেক/পূর্বের কমিটির সমস্ত হিসাবনিকাশ বুঝিয়ে দিতে বাধ্য থাকবে।
বিবিএন / ২২ ডিসেম্বর / অচ