নিয়োগ দিচ্ছে সিটিজেনস ব্যাংক

Citizens Bank Plc Jobs
অনলাইন ডেস্ক : ২২ ডিসেম্বর ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২২ ডিসেম্বর ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ন
নিয়োগ দিচ্ছে  সিটিজেনস ব্যাংক
সিটিজেনস ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।......সংগৃহীত ছবি

সিটিজেনস ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ক্যাশ ইনচার্জ/ক্যাশ অফিসার পদে সারাদেশে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৭ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সিটিজেনস ব্যাংক পিএলসি 

পদের নাম: ক্যাশ ইনচার্জ/ক্যাশ অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: মৌলিক গণিত এবং কম্পিউটারে দক্ষতা। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৬ জানুয়ারি ২০২৫