কক্সবাজারে অতিরিক্ত রুম ভাড়া গ্রহণে ২ আবাসিক হোটেলকে অর্থদণ্ড

2 Fines to residential hotels
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২২ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৪ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২২ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৪ অপরাহ্ন
কক্সবাজারে অতিরিক্ত রুম ভাড়া গ্রহণে ২ আবাসিক হোটেলকে অর্থদণ্ড
কক্সবাজারে অতিরিক্ত রুম ভাড়া গ্রহণে ২ আবাসিক হোটেলকে অর্থদণ্ড

কক্সবাজার হোটেল-মোটেল জোনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসনের একটি টিম। গতকাল বিকেলে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন। 

অভিযানকালে সেবামূল্য সংরক্ষণ ও প্রদর্শন না করে অতিরিক্ত রুম ভাড়া গ্রহণ করায় ২টি আবাসিক হোটেলকে ৬৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এদিকে উখিয়ায় খোলাবাজারে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। গতকাল উপজেলার কোটবাজার স্টেশন সংলগ্ন হাটবাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী। 

বিজয়বাংলা নিউজকে তিনি বলেন, সরকারি ডিলার ব্যতিত খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রয় নিষেধ। জড়িতদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে।