নাটোরে ২১ ডিসেম্বর নাটোর হানাদার মুক্ত দিবস পালন
নাটোরে ২১ ডিসেম্বর নাটোর হানাদার মুক্ত দিবস অনুষ্ঠিত হয়। শনিবার ২১ ডিসেম্বর নাটোরে, ২১ ডিসেম্বর নাটোর হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেস ভবানীগঞ্জ মোড় থেকে সদস্য জেলা কমান্ড এ,কে,এম হাসানুজ্জামান ভুলর নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক পদক্ষেণ করে মাদ্রাসার মোড় গোল চত্বরে শেষ হয়। সেখানে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য এক মিনিট নীরবতা ও দোয়া মোনাজাত করা হয়। সেখানে বক্তব্য রাখেন উপজেলা কমান্ড নাটোর, সদস্য সচিব এম এ কুদ্দুস, নাটোর পৌর কমান্ড শেখ মোহাম্মদ ইউসুফ, যুগ্ন আহবায়ক আতাউর রহমান, সদস্য সচিব এডভোকেট জাহিদুর রহমান জাহিদ, আফজাল হোসেন, মনসুর শেখ, মনসুর রহমান,আমিনুল ইসলাম সাগর, সন্তান কমান্ডের শাহিন ও মিন্টু সহ আরো অনেকে।
বক্তাগণেরা বলেন মহান স্বাধীনতা যুদ্ধে ঢাকা সহ সারা দেশে যখন ১৬ ডিসেম্বর বিজয় হয় পক্ষান্তরে আমাদের প্রিয় নাটোর স্বাধীনতা অর্জন হয় ১৯৭১ সালে ২১ ডিসেম্বর, অবরুদ্ধ নাটোর আত্মসমর্পণ করে পাকবাহিন। ১৯৭১ সালের এই দিনে নাটোরের মানুষ মহান মুক্তিযুদ্ধের বিজয় বিজয়ের স্বাদ পেয়েছিলেন
সেদিন নাটোরের উত্তরা গণভবনে ভারতীয় মিত্রবাহিনীর কাছে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। বিজয়ের উল্লাস ছড়িয়ে পড়ে চারিদিকে। মুক্তিযুদ্ধের সময় হানাদার পাকিস্তানি বাহিনী নাটোরের দিঘাপতিয়া গভর্নর হাউসে রাজশাহী বিভাগের সেক্টর হেড কোয়ার্টার স্থাপন করায় নাটোর হানাদার মুক্ত হয়েছিল পাঁচ দিন পরে ২১ ডিসেম্বর। পাকিস্তান বাহিনীর উত্তর অঞ্চলের হেডকোয়ার্টার নাটোরে হাওয়াই ১৬ই ডিসেম্বর থেকে এ অঞ্চলে পাকিস্তানী সেনা সদস্যদের এখানে জড়ো করতে শুরু করা হয় 20 ডিসেম্বরের মধ্যে রাজশাহী পাবনা চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ বগুড়া জয়পুরহাট দিনাজপুর ও রংপুর অঞ্চলের আত্মসমর্পণকারী পাকিস্তানি সকল সেনা সদস্য এবং তাদের পরিত্যক্ত গোলা বারুদ ও যানবাহন সহ নাটোরে নিয়ে আসা হয় নাটোরের দিঘাপতিয়া গভনর হাউস নবাব সিরাজদৌলা কলেজ রানী ভবানী রাজশাহী পিটিআই ও ফুল বাগান চত্বরে জড়ো করা হয়। পাকিস্তানি বাহিনীর অফিসার ও জোয়ান মিলিয়ে মোট ৭ হাজার ৬ শত ৯৫ সেনা সদস্য সহ তাদের হেফাজতে থাকা রসদ ও যানবাহন নিয়ে মেজর জেনারেল নজর হোসেন আনুষ্ঠানিকভাবে মিত্র বাহিনীর আঞ্চলিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল লসমন সিং এর কাছে আত্মসমর্পণ করেন। ঐতিহাসিক এ দলিলে পাক বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন নাটোর গ্যারিসনের কমান্ডার বিগ্রেডিয়ার নওয়াব আহমেদ আশরাফ ও মিত্রবাহিনীর পক্ষে ভারতের ১৬৫ মাউন্টেন ব্রিগেডিয়ার রঘুবীর সিং পান্নু। সেই থেকে ওই দিনটিকেই নাটোর মুক্ত দিবস হিসাবে পালন করা হয়।