লাঞ্ছিতের পর ১২ ঘন্টা মেসে অবরুদ্ধ ছাত্রীরা, গ্রেপ্তার ৩
রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকার "ঝলক-পলক" ছাত্রীনিবাসে, নিম্নমানের খাবারের প্রতিবাদ করায় এক ছাত্রীকে মারধর করা হয়েছে। এ ঘটনার জের ধরে শিক্ষার্থীরা গভীর রাতে ছাত্রীনিবাস থেকে বের হয়ে মিছিল নিয়ে থানায় যায়। মিছিল থেকে তারা ওই ছাত্রীনিবাসের মালিক ও তার ছেলের বিচার চেয়ে নানা স্লোগান দেয়। ছাত্রীদের পক্ষ থেকে ছাত্রীনিবাসের মালিকসহ চারজনের নামে একটি মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে । তারা হলেন ওই ছাত্রীনিবাসের মালিক আব্দুল মতিন ও তার দুই ছেলে ঝলক ও পলক।
ছাত্রীদের অভিযোগ,২২ ডিসেম্বর রোববার বেলা ১১টার দিকে নিম্নমানের খাবারের প্রতিবাদ করার জের ধরেই ঘটনার সূত্রপাত। দুপুর থেকে রাত ১১ পর্যন্ত গেটে তালা দিয়ে ছাত্রীদের অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ সেখানে গিয়ে দুজনকে আটক করে ছাত্রীদের মুক্ত করে।
রাত সাড়ে ১২টার দিকে ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে বোয়ালিয়া থানায় যায়। ছাত্রীরা জানান, তাদের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতির জন্য এই ছাত্রীনিবাসে আছেন। এই ছাত্রীনিবাসে টাকা বেশি নেওয়া হলেও খাবারের মান খুবই খারাপ।
রোববার সকালে নিম্নমানের খিচুড়ি পরিবেশনের প্রতিবাদ করে এক ছাত্রী। এই ছাত্রীনিবাসে থাকবেন না বলে মালিককে জানালে মেসের মালিক ওই ছাত্রীকে জানায় ছাত্রীনিবাসে ওঠার সময় তিনি যে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন সেখানে আছে ৭ মাসের আগে ছাত্রীনিবাস ছাড়া যাবে না। এ সময় ওই ছাত্রী চুক্তিপত্র দেখতে চাইলে মালিক বলেন, আইনজীবী ছাড়া এটা দেখা যাবে না।
নিজের স্বাক্ষর করা চুক্তিপত্র দেখতে আইনজীবী লাগবে কেন, এমন প্রশ্ন তুললে ছাত্রীনিবাসের মালিক আব্দুল মতিন তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তার দুই ছেলে ঝলক ও পলক ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে উঠলে ঝলক ও পলক তার বন্ধুদের নিয়ে গিয়ে ছাত্রীদের হুমকি দেয়। এ সময় তারা ছাত্রীদের বলে বেশী ঝামেলা করলে রাজশাহীতেই থাকতে দেওয়া হবে না।
ছাত্রীদের অভিযোগ সকালের ওই ঘটনার পর মালিকপক্ষ দিনভর তাদের অবরুদ্ধ করে রেখে বলে রাতে গেটের তালা খুলে দেওয়া হবে। এ সময় সবাইকে একযোগে ছাত্রীনিবাস ছাড়তে হবে। তখন ছাত্রীরা ফোন করে তাদের বন্ধুদের সহযোগিতা চান।
রাত ১১টার দিকে কিছু ছাত্র ছাত্রীনিবাসের তালা ভেঙে ছাত্রীদের বের করে। খবর পেয়ে বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ সেখানে গিয়ে দুজনকে আটক করেন । তিনি মামলা করার জন্য ভুক্তভোগী ছাত্রীদের থানায় ডাকলে রাত ১২টার দিকে ছাত্রীরা মিছিল নিয়ে থানায় যান। ভুক্তভোগী ছাত্রী সেখানে মামলা করে।
ভুক্তভোগী ছাত্রী, ৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন। তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় অজ্ঞাত আরও কয়েকজন আসামি আছে। তাদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে।
নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিসি) হাফিজুর রহমান জানান, ছাত্রীনিবাসটিতে মালিক ও মালিকের ছেলেরা এক ছাত্রীকে শারীরীকভাবে লাঞ্ছিত ও শ্লীলতাহানি করেছেন। খবর পেয়েই পুলিশ সেখানে যায় এবং তিনজনকে আটক করে।
তিনি বলেন, রাজশাহীতে অনেক মেস। এটা আমাদের মাথাতেই আসেনি এখানে ছাএ- ছাএীরা থ্রেটের মুখে থাকে। এটা এখন তারা জানলেন এবং সজাগ থাকবেন । কেউ এ রকম ঘটনার মুখোমুখি হলে ৯৯৯ বা থানায় ফোন করলে তারা দ্রুত পদক্ষেপ নিবেন।
মেসের আসে পাশের প্রতিবেশীরা জানায় মেস মালিক আব্দুল মতিন ও তার ছেলেরা এর আগে ও ছাত্রীদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। প্রতিবেশীরাও তাদের অত্যাচারে অতিষ্ঠ। কেউ কিছু বলতে গেলে তারা মামলা দিয়ে হয়রানি করে।
মেস মালিক বোয়ালিয়া থানার এএসআই আহসান হাবীবকে ধর্ম ছেলে পাতিয়েছে। তার দাপটে আব্দুল মাতিন স্থানীয় লোকজনকে হয়রানি করে আসছে।