মেঘনায় থেমে থাকা জাহাজে মিলল ৫ জনের মরদেহ

5 dead bodies were found in the ship
বিজয় বাংলা ২৩ ডিসেম্বর ২০২৪ ০৪:১৩ অপরাহ্ন জাতীয়
বিজয় বাংলা ২৩ ডিসেম্বর ২০২৪ ০৪:১৩ অপরাহ্ন
মেঘনায় থেমে থাকা জাহাজে মিলল ৫ জনের মরদেহ
চাঁদপুরের মেঘনা নদীতে সারবোঝাই জাহাজে দুর্বৃত্তদের হামলায় আহত আরও দুজন মারা গেছেন। ......সংগৃহীত ছবি

চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজে পাঁচজনের মরদেহ পাওয়া গেছে। তিনজনকে জখম অবস্থায় পাওয়া গেছে। কোস্টগার্ড ও নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেছেন। 

যে জাহাজটিতে মরদেহ পাওয়া গেছে সেটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে। যাদের মরদেহ পাওয়া গেছে তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।   

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে মরদেহ গুলো পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। 

তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে জাহাজটির পাঁচটি কক্ষে পাঁচজনের মরদেহ পাওয়া যায়। বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। জাহাজটিতে আটজনই ছিলেন।