বিচার হবে প্রত্যেকটা গুলির: প্রেস সচিব

Shafiqul Alam
অনলাইন ডেস্ক : ২৩ ডিসেম্বর ২০২৪ ০৫:২৪ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ২৩ ডিসেম্বর ২০২৪ ০৫:২৪ অপরাহ্ন
বিচার হবে প্রত্যেকটা গুলির: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম......সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট জানিয়েছেন, প্রত্যেকটা গুলির বিচার হবে। তিনি বলেন, এ সরকার শহীদ পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদায় পুনর্বাসন করবে৷

সোমবার শহীদ আরাফাতের জানাজা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেস সচিব বলেন, বিচার আমাদের টপ প্রায়োরিটি৷ বিচার নিশ্চিত করবো ৷ যারা ভারতে আশ্রয় নিয়েছে, তাদেরও বিচার হবে।

একই সভায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ৪ মাস ১৮ দিন পরেও ভাইদের হারাতে হচ্ছে ৷

এসময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা দেশে আসবে, বিচারের মুখোমুখি হওয়ার জন্য। ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য। ফাঁসির কাষ্ঠে ঝুলতে শেখ হাসিনাকে ফিরতেই হবে।

আমরা যেন শহীদ ভাইদের স্বপ্ন থেকে বিচ্যুত না হই ৷ এই সরকারের মেয়াদেই যেন এ বিচার দেখে যেতে পারি।