সকলে মিলে মানুষের মাঝে ভেদাভেদ ভুলে শান্তির বার্তা
ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মালম্বীরা পালন করছেন তাদের প্রধান বড় অনুষ্ঠান বড়দিন।
সকালে বিশেষ প্রার্থনা দিয়ে তাদের দিন শুরু হয়। এছাড়া বিশেষ মোমবাতি জ্বালিয়ে বাইবেল পাঠ এবং ধর্মীয় গান গাওয়া হয়।
প্রার্থনা শেষে খ্রিস্ট ধর্মালম্বীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন, শুভেচ্ছা জানান। মুন্সীগঞ্জে সকালে একটি গির্জাতে এই আচার অনুষ্ঠান পালন শেষে খ্রিস্টধর্মালম্বীরা একে অন্যকে শুভেচ্ছা জানান।
নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সকলে মিলে মানুষের মাঝে ভেদাভেদ ভুলে গিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রয়াস নিয়ে পালন হচ্ছে বড়দিন।
বড়দিন কে কেন্দ্র করে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেক্ষেত্রে সজাগ রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকে।
এছাড়া বিভিন্ন গির্জায় গিয়ে দেখা যায় দর্শনার্থীদের মধ্যে রয়েছে উচ্ছ্বাস এবং তারা চায় কোন ভেদাভেদ না রেখে সকলে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রয়াস নিয়ে অঙ্গীকারবদ্ধ হতে।