কিশোরগঞ্জের ভৈরবে শহিদের মর্যাদা পাননি আবু সাঈদ'র পরিবার
নিয়তি বড়ই নির্মম । দেশ স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পেরিয়ে গেলেও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পৌর শহরের জগন্নাথপুর গ্রামে মহান মুক্তিযুদ্ধে শহীদ আবু সাঈদ 'র নাম মুক্তিযুদ্ধে শহীদদের তালিকায় আজও অন্তর্ভুক্ত হয়নি। শুধুমাত্র তাঁর স্মৃতি রক্ষার্থে তারপুত্র হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ফারুকের নিজস্ব অর্থায়নে সাঈদ-ইউসুফ মেমোরিয়াল হাসপাতাল নামের একটি হাসপাতাল নির্মাণ করেছেন। তাঁর স্ত্রী গুলজারুনন্নেছা জীবন দশায় দেখে যেতে পারেন নি স্বামীর শহীদি তালিকায় নাম। তাঁর সন্তানদেরও কেউ কোনো খোঁজ খবরও রাখেনি কোনো দিন।
এ নিয়ে শহীদ আবু সাঈদ এর পরিবারের লোক জনের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ জেলার ভৈরবে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ভাষনের পর সারাদেশের মত ভৈরবেও মুক্তিযুদ্ধের প্রস্তুুতি শুরু হয়। ১৯৭১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বন্দর নগরী ভৈরবে মানুষ সেদিন ব্যবসার হালখাতার, মিলাদ ও মিষ্টি বিতরণ নিয়ে ব্যস্ত ছিল। হটাৎ করে ভৈরবের আকাশে দেখা যায় চারটি সাবর জেট বিমান একাধিক হেলিকপ্টার এবং স্থল পথে ব্রহ্মপুত্র নদের দিকে গানশিপ দিয়ে গুলি ছুড়তে ছুড়তে ভৈরবের দিকে অগ্রসর হয়।
তখন পাক সেনাদের ভয়ে প্রাণ রক্ষার জন্য অন্যন্য নিরস্ত্র বাঙালি জনতার সাথে আবু সাঈদ ও স্ত্রী -সন্তান নিয়ে খেয়া পারাপারের জন্য শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর নামক খেয়া পারাপারের জন্য অপেক্ষমান ছিল। এসময় অন্য অন্য লোকজনের সাথে আবু সাঈদও শহীদ হয়। পাক সেনাদের হাতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তার শিশুপুত্র নাজিম উদ্দীন। পরে অনেক খুজাঁখুজিঁর পর শহীদ আবু সাঈদ এর লাশ খুঁজে পায় পরিবারের লোকজন। পরে পরদিন পাশ্ববর্তী নরসিংদী জেলার ইব্রাহিমপুর কবরস্থানে একজন মৌলভী দিয়ে অতি গোপনে তাঁকে দাফন করা হয়।
সেখানে আজও তার কবরটি কালের স্বাক্ষী হয়ে স্মৃতিতে অম্লান রয়েছে। মৃত্যুকালে শহীদ আবু সাঈদ স্ত্রী ছেলে-মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। এ ব্যাপারে ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ বলেন, আমি নিজেও একজন শহীদ পরিবারের সন্তান। আমি চাই বর্তমান সরকার যেন স্বাধীনতা যুদ্ধে প্রকৃত শহীদদের তালিকা করে তাদের যেন সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তাদের প্রাপ্য মর্যাদা তাদের দেয়া হয়। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বলেন, আমি তার নাম মুক্তিযুদ্ধে শহিদী তালিকায় অন্তর্ভুক্তির জোর দাবী জানাচ্ছি।
এই ব্যাপারে,শহীদ আবু সাঈদ এর ছোট ছেলে ইঞ্জিনিয়ার নাজিম উদ্দীন জানান, জন্মের পর যখন বড় হয়েছি তখনই মায়ের অশ্রু ভেজা চোখ আর অসহায়ত্ব দেখেছি। যা আমাদের ভাই-বোনদের মাঝে মায়ের এক নিঃশব্দ নির্বাক্ব কান্নাই আমাদের জীবনে সুখ আহ্লাদ যেন ধূলই মিশে আছে। আমাদের জীবনে বাবার অনুপস্থিতিতে কি যে বেদনাবিঁধুরতা এখন প্রতিটি মুহূর্তে শুধুই ভাবায়। জীবনের শেষ দিনের আগে একবার হলেও যদি বাবার নাম শহিদী তালিকায় দেখে যেতে পারতাম তা হলে কিছুটা হলেও আমাদের ভাইবোনদের আত্মা একজন শহীদদের সন্তান হিসাবে শান্তি পেত।
বিবিএন/ ২৬ ডিসেম্বর / অচ