গোমস্তাপুরে নানা কর্মসূচীতে বড়দিন উদযাপন

Christmas celebration in various programs
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৬ ডিসেম্বর ২০২৪ ০১:১৯ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৬ ডিসেম্বর ২০২৪ ০১:১৯ অপরাহ্ন
গোমস্তাপুরে নানা কর্মসূচীতে বড়দিন উদযাপন
গোমস্তাপুরে নানা কর্মসূচীতে বড়দিন উদযাপন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচীতে বড়দিন পালিত হচ্ছে।  উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে বড়দিন উদযাপিত হচ্ছে। তবে উপজেলার রহনপুর রাঙ্গামাটিয়া মিশনস্থ সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চে সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রার্থনা, খেলাধূলা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টানধর্মালম্বী এলাকায় সাজসজ্জায় মুখরিত। দিবসটি উপলক্ষ্যে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আদিবাসী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক লুইস টুডু বলেন, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় খ্রিষ্টযাগ, ওইদিন দিবাগত রাত বারটা এক মিনিটে যীশুর জন্মের প্রার্থনা ও সকালে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপি রহনপুর রাঙ্গামাটিয়া মাঠে খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রহনপুর মিশন এলাকার বাসিন্দা রঞ্জন হেমব্রম বলেন, বড় দিন উপলক্ষ্যে তাদের মধ্যে আনন্দের ফোয়ারা চলছে। হাতের ছোঁয়ায় রঙিন করে তুলে ঘরবাড়িগুলো। ছেলে-মেয়েদের নতুন পোশাক কিনে ঘুরে বেড়াচ্ছেন। তাঁরা বড়দিন পালনে উৎসাহিত।

গোমস্তাপুর অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োজিত রয়েছে। 

এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা পুলিশ সুপার রেজাউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যাসহ বিভিন্নজন রহনপুর ক্যাথলিক চার্চ পরিদর্শন করেছেন।

রহনপুর রাঙ্গামাটিয়া মিশনস্থ সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চের ফাদার সুশান্ত কস্তা বলেন, শান্তিপূর্ণ ভাবে উৎসবটি পালন করা হচ্ছে।

বিবিএন/ ২৬ ডিসেম্বর / অচ