ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চাকরি , আবেদন ১০ জানুয়ারি পর্যন্ত

Job in Islami Bank
অনলাইন ডেস্ক : ২৬ ডিসেম্বর ২০২৪ ০১:২৫ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২৬ ডিসেম্বর ২০২৪ ০১:২৫ অপরাহ্ন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চাকরি , আবেদন ১০ জানুয়ারি পর্যন্ত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।.......সংগৃহীত ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ভিপি/এসএভিপি (সিনিয়র ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৪ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

পদের নাম: ভিপি/এসএভিপি (সিনিয়র ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/সমমান অথবা স্নাতক (সিএসই/সমমান)

অন্যান্য যোগ্যতা: আইসিটি প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে দক্ষতা 

অভিজ্ঞতা: ১৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ৪৫ থেকে ৫০ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: ব্যাংকের নিয়মিত বেতন স্কেলে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৫