এবার নাটোরেও লেখা হল জয় বাংলা স্লোগান

This time the slogan "Jai Bangla" has been written on Natore too
নাটোর প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৪ ০৩:৫২ অপরাহ্ন সারা বাংলা
নাটোর প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৪ ০৩:৫২ অপরাহ্ন
এবার নাটোরেও লেখা হল জয় বাংলা স্লোগান
এবার নাটোরেও লেখা হল জয় বাংলা স্লোগান

রাতের আঁধারে নাটোরে ও কয়েকটি স্থানে জয় বাংলা স্লোগান লেখা দেখা গেছে। গতরাতে কে বা কারা নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ, নাটোর পৌরসভা, উপজেলা পরিষদ এবং পানাশী কার্যালয়ের সামনে এই স্লোগান লেখা হয়।

সকালে লোকজন এ ধরনের লেখা দেখে একটু বিস্মিত হন। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় গা ঢাকা দিয়ে অথবা পালিয়ে রয়েছেন ।অপরদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর পরেই সংশ্লিষ্ট অফিসগুলো এই লেখাগুলো মুছে ফেলার উদ্যোগ নিয়েছেন ।

সরজমিনে দেখা যায় কোথাও কোথাও এ লেখা মোছার কাজ চলছেম। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন মন্তব্য করতে চাননি ।তবে জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জুবায়ের হোসেন জনি বলেন জনমনে ভীতি তৈরির জন্যই এ ধরনের অপকৌশল নেয়া হয়েছে।

বিবিএন/ ২৬ ডিসেম্বর / অচ