যেসব স্মার্টফোনে ফেসবুক-ইনস্টাগ্রাম আর চলবে না

Facebook-Instagram will no longer work on smartphones
অনলাইন ডেস্ক : ২৭ ডিসেম্বর ২০২৪ ০৩:৪৪ অপরাহ্ন তথ্যপ্রযুক্তি
অনলাইন ডেস্ক : ২৭ ডিসেম্বর ২০২৪ ০৩:৪৪ অপরাহ্ন
যেসব স্মার্টফোনে ফেসবুক-ইনস্টাগ্রাম আর চলবে না
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া.......সংগৃহীত ছবি

বিশ্বব্যাপী জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মালিক মেটা একটি বড়সড় ঘোষণা দিয়েছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০টিরও বেশি পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আর এই অ্যাপগুলো কাজ করবে না।

পুরোনো প্রযুক্তি ও নিরাপত্তা ঝুঁকির কারণে ২০১৩ সালে চালু হওয়া অ্যান্ড্রয়েড কিটক্যাট এবং তার আগের অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব স্মার্টফোনে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত অ্যাপগুলো ব্যবহার করা যাবে।

মেসেজ পাঠানো বা গ্রহণ করা সম্ভব হবে না।ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও কার্যকর থাকবে না।কেন বন্ধ করা হচ্ছে?মেটার পক্ষ থেকে জানানো হয়েছে।

পুরোনো অপারেটিং সিস্টেমগুলোর নিরাপত্তা দুর্বল, ফলে হ্যাকিংয়ের ঝুঁকি বেশি।নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে পুরোনো ডিভাইসগুলোকে আপগ্রেড করতে হবে।যেসব ডিভাইস ১০ বছর আগে লঞ্চ হয়েছে, সেগুলোতে সফটওয়্যার আপডেটের সীমাবদ্ধতা রয়েছে।

স্যামসাং:

গ্যালাক্সি এস৩

গ্যালাক্সি নোট ২

গ্যালাক্সি এস৪ মিনি

মটোরোলা:

মটো জি (প্রথম জেনারেশন)

রেজার এইচডি

মটো ই ২০১৪

এইচটিসি:

ওয়ান এক্স

ওয়ান এক্স+

ডেজায়ার ৫০০

ডেজায়ার ৬০১

এলজি:

অপ্টিমাস জি

নেক্সাস ৪

জি২ মিনি

এল৯০

সনি:

এক্সপেরিয়া জেড

এক্সপেরিয়া এসপি

এক্সপেরিয়া টি

এক্সপেরিয়া ভি

যেসব ব্যবহারকারীর স্মার্টফোনে অ্যান্ড্রয়েড কিটক্যাট বা তার আগের সংস্করণ রয়েছে, তাদের নতুন ডিভাইসে আপগ্রেড করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে মেটা জানিয়েছে, অ্যান্ড্রয়েড কিটক্যাট চালিত স্মার্টফোনের সংখ্যা খুবই কম, ফলে বেশিরভাগ ব্যবহারকারীর ওপর এর প্রভাব পড়বে না।

সূত্র: মেটা

বিবিএন/ ২৭ ডিসেম্বর / অচ