চাকরির সুযোগ দিচ্ছে রূপায়ন গ্রুপ ,অনলাইনে আবেদন

Jobs in Rupayan Group
অনলাইন ডেস্ক : ২৭ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৪ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২৭ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৪ অপরাহ্ন
চাকরির সুযোগ দিচ্ছে রূপায়ন গ্রুপ ,অনলাইনে আবেদন
রূপায়ন গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান রূপায়ন সিটি উত্তরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। .....সংগৃহীত ছবি

রূপায়ন গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান রূপায়ন সিটি উত্তরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কাস্টমার সার্ভিস বিভাগ এজিএম/ডিজিএম পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৬ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: রূপায়ন সিটি উত্তরা

পদের নাম: এজিএম/ডিজিএম

বিভাগ: কাস্টমার সার্ভিস

পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ

অন্যান্য যোগ্যতা: রিয়েল এস্টেট, গ্রুপ অব কোম্পানি, ডেভেলপারে কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: ১২ থেকে ১৬ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ৩৪ থেকে ৪৫ বছর 

কর্মস্থল: ঢাকা (উত্তরা ১২ নং সেক্টর) 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), প্রতি বছর বেতন পর্যালোচনা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৪ জানুয়ারি ২০২৫