ভারতের নয়, পাকিস্তানের জাতির পিতা মহাত্মা গান্ধী

Abhijit Bhattacharya
অনলাইন ডেস্ক : ২৮ ডিসেম্বর ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ২৮ ডিসেম্বর ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ন
ভারতের নয়, পাকিস্তানের জাতির পিতা মহাত্মা গান্ধী
.....সংগৃহীত ছবি

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়,সম্প্রতি এক পডকাস্টে গায়ক অভিজিৎ ভট্টাচার্য দাবি করেছেন, ভারতের নয়, পাকিস্তানের জনক মহাত্মা গান্ধী।যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যা রীতিমতো আলোচনার তুঙ্গে।

অভিজিৎ ভট্টাচার্য আরো বলেন, পঞ্চম দা (আর ডি বর্মণ) মহাত্মা গান্ধীর চেয়ে বড় ছিলেন। মহাত্মা গান্ধী যেমন জাতির জনক ছিলেন, তেমনি পঞ্চম দা ছিলেন সংগীত জগতে জাতির জনক। 

এ সংগীতশিল্পী আরও বলেন, পঞ্চম দা মহাত্মা গান্ধীর চেয়ে বড় ছিলেন। তিনি ছিলেন সংগীতের রাষ্ট্রপিতা। আর মহাত্মা গান্ধী পাকিস্তানের জাতির পিতা ছিলেন, ভারতের নয়। ভারত সবসময়ই ছিল। পাকিস্তান সৃষ্টি হয়েছে। ভুল করে মহাত্মা গান্ধীকে আমাদের জাতির জনক বলি। 

অভিজিৎ ভট্টাচার্য কিংবদন্তি সংগীত রচয়িতা আরডি বর্মণের মাধ্যমে হিন্দি সংগীত জগতে আত্মপ্রকাশ করেছিলেন। তবে দুজনের প্রথম আলাপ একটি বাংলা সিনেমায় কাজ করার সময়। ক্যারিয়ারের প্রথম দিকে আর ডি বর্মণের সঙ্গে গায়ক হিসাবে স্টেজ শোতে পারফর্ম করতেন অভিজিৎ। পরে অভিনেতা মিঠুন চক্রবর্তী, বিজয় আনন্দ, আমির খান, শাহরুখ খান, সালমান খান, সাইফ আলি খান, সানি দেওল, সঞ্জয় দত্ত, গোবিন্দা, অক্ষয় খান্না, অক্ষয় কুমার, সুনীল শেঠি, অজয় দেবগনসহ অসংখ্য বলিউড অভিনেতার জন্য গেয়েছেন। 

তার এই বক্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় বইছে আলোচনার ঝড়।নেটিজেনরা বলছেন,গান্ধী যদি পাকিস্তানের জাতির পিতা হয় তাহলে জিন্নাহ কার জাতির পিতা।


 বিবিএন/ ২৮ডিসেম্বর / অচ